ঢাকা | ০১ ফেব্রুয়ারি ২০২৬
আপিল বিভাগে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট খারিজের পর জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও ব্যাংক ডাকাতদের কোনো রেহাই নেই। তিনি এ রায়কে “জালিমের বিরুদ্ধে মজলুমের রায়” বলে উল্লেখ করেন।
রোববার (১ ফেব্রুয়ারি) সকালে আপিল বিভাগ মঞ্জুরুল আহসান মুন্সীর দায়ের করা রিট খারিজ করেন। রায়ের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
তিনি বলেন, “এ রায় জালিমের বিরুদ্ধে মজলুমের রায়।”
হাসনাত আব্দুল্লাহ আরও দাবি করেন, দেশের জনগণ দুর্নীতি ও আর্থিক লুটপাটের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং এ রায়ের মাধ্যমে তার প্রতিফলন ঘটেছে।
এদিকে একই দিনে নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, “বাংলাদেশের জনগণ বনাম ব্যাংক ডাকাত ও ঋণখেলাপিদের ফাইটে বাংলাদেশের জনগণের বিজয় হয়েছে।”
তবে এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আপিল বিভাগের এই রায়ের প্রভাব সংশ্লিষ্ট আসনের নির্বাচনী সমীকরণে পড়তে পারে।
2 Comments
Your influence, your income—join our affiliate network today!
Join our affiliate program and start earning today—sign up now!