Author: DailyCrisisBD
কওমি অঙ্গনে একসময় সাহিত্যচর্চার নেতৃত্ব দিয়েছে রাহমানিয়া, মালিবাগ ও দারুর রাশাদসহ কয়েকটি ঐতিহ্যবাহী মাদরাসা। ধারাবাহিকতার ক্রমে কিছুটা ভিন্নতা থাকতে পারে, তবে প্রত্যেক প্রতিষ্ঠানই নিজ নিজ সময়ে উল্লেখযোগ্য লেখক তৈরি করেছে। অন্যদিকে, মাদরাসাতুল মাদীনাহ নিজস্ব কোনো লেখকগোষ্ঠী গড়ে না তুললেও শিক্ষার্থীদের লেখালেখির প্রতি উৎসাহিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। সম্প্রতি জামিয়াতুত তারবিয়াহ আল-ইসলামিয়ায় গিয়ে মনে হয়েছে, ভবিষ্যতে কওমি অঙ্গনের সাহিত্যচর্চার নেতৃত্ব দেওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে এই প্রতিষ্ঠানের। এখানকার শিক্ষার পরিবেশ, শিক্ষার্থীদের স্বপ্ন দেখার মানসিকতা এবং বড় হওয়ার আকাঙ্ক্ষা—সব মিলিয়ে লেখক তৈরির অনুকূল আবহ তৈরি হয়েছে। এই প্রত্যাশার বাস্তব প্রতিফলনও দেখা গেছে সম্প্রতি। ৩৬ জুলাই উপলক্ষে দেয়ালিকা প্রকাশের উদ্যোগ নেয় ছাত্র…
সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ বাংলাদেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফর করবেন। আজ সোমবার (৬ জুলাই) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ক্রাউন প্রিন্সের পাঠানো একটি চিঠি হস্তান্তর করেন। চিঠিতে মোহাম্মদ বিন সালমান জানান, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন। তিনি বলেন, সৌদি আরবের প্রতি প্রধানমন্ত্রীর ভ্রাতৃসুলভ মনোভাব দুই দেশের গভীর ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন। একই সঙ্গে তিনি বাণিজ্য, বিনিয়োগ ও অন্যান্য ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও সম্প্রসারণে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী রাষ্ট্রদূতের মাধ্যমে ক্রাউন প্রিন্সকে…
ঢাকা, শুক্রবার: বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর ভ্যাটের হার কমানো, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিনা বেতনে অধ্যয়নের সুযোগ সৃষ্টি এবং তৃতীয় ভাষা শিক্ষা চালুর উদ্যোগকে স্বাগত জানিয়ে রাজধানীতে আনন্দ মিছিল করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। একই সঙ্গে দেশের প্রতিটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন সংগঠনটির নেতারা। শুক্রবার বিকেলে রাজধানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে বনানী কাকলি মেইন রোড হয়ে বনানী ১১ নম্বর সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি শেষ হয়। মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব। সমাবেশে তিনি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন আন্দোলনে গুরুত্বপূর্ণ…
স্টাফ রিপোর্টারপ্রকাশ: ১ জুলাই ২০২৬, ২২:৫১ রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-র শাসনামলে বাংলাদেশের বিচারব্যবস্থা ধ্বংসের মুখে পড়ে এবং আদালতের রায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নির্ধারিত হতো। বুধবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে নবনির্বাচিত সম্পাদক মোহাম্মদ আলীর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের অগ্রণী ভূমিকা নিতে হবে’ রিজভী বলেন, বাংলাদেশের সমাজ ও সংস্কৃতিতে ন্যায়বিচারের ধারণা বহু প্রাচীন। সেই ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা করতে আইনজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, “এখন আমাদের নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। আদালত যেন আর কখনো হাসিনার আদালতে পরিণত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।” ‘প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেই…
স্পোর্টস রিপোর্টারপ্রকাশ: ১ জুলাই ২০২৬, ২৩:০৩ চলতি ফিফা বিশ্বকাপ ২০২৬-এ গোল্ডেন বুটের লড়াইয়ে নতুন মোড় এনেছেন কিলিয়ান এমবাপ্পে। নকআউট পর্বের প্রথম ম্যাচে জোড়া গোল করে লিওনেল মেসি-কে ছাড়িয়ে গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে উঠে এসেছেন ফ্রান্স অধিনায়ক। গ্রুপ পর্ব শেষে ৬ গোল নিয়ে এককভাবে সবার ওপরে ছিলেন মেসি। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক, অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল এবং জর্ডানের বিপক্ষে একটি গোল করে এই অবস্থানে পৌঁছান আর্জেন্টাইন অধিনায়ক। তবে রাউন্ড অব ৩২-এ সুইডেনের বিপক্ষে দুই গোল করে এমবাপ্পেও নিজের গোলসংখ্যা ৬-এ উন্নীত করেন। অ্যাসিস্টে এগিয়ে শীর্ষে এমবাপ্পে দুজনের গোলসংখ্যা সমান হলেও ফিফার টাইব্রেকিং নিয়ম অনুযায়ী অ্যাসিস্টে এগিয়ে থাকায় গোল্ডেন বুটের তালিকায় মেসিকে টপকে…
বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত বাংলাদেশিদের প্রযুক্তি, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান এবং আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে ক্ষমতায়নের লক্ষ্যে ‘স্পার্ক’ (Spark) নামে একটি ডিজিটাল সামাজিক ব্যবসা প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ নিয়েছে গ্রামীণ কমিউনিকেশনস ও জাপানের উইক কো. লিমিটেড। সোমবার ইউনূস সেন্টারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সোশ্যাল বিজনেস ডে-র দ্বিতীয় দিনের আয়োজনের সাইডলাইনে এ উদ্যোগ বাস্তবায়নে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। সমঝোতা স্মারকে সই করেন জাপানের উইক কো. লিমিটেডের রিপ্রেজেন্টেটিভ ডিরেক্টর ইয়োশিকানে নাকামিচি এবং গ্রামীণ কমিউনিকেশনসের ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ মাহমুদ। স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনূস সেন্টারের চেয়ারম্যান প্রফেসর মুহাম্মদ ইউনূস, গ্রামীণ গ্রুপের চেয়ারম্যান আশরাফুল হাসান, গ্রামীণ…
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম এ কর্মসূচি ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠন এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। এর মধ্যে রয়েছে গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে ‘অদম্য জুলাই’ শিরোনামে মাসব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশ। এ ছাড়া রক্তাক্ত জুলাইয়ের স্মৃতি নিয়ে গল্প, উপন্যাস, গবেষণা প্রবন্ধ ও সাময়িকী প্রকাশ, রাজধানীতে ‘শিশুদের চোখে জুলাই জাগরণ’ শীর্ষক প্রদর্শনী, ‘জুলাই জাগরণ’ ডকুফিল্ম প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ, সেমিনার, সিম্পোজিয়াম, গবেষণা সম্মেলন, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন…
ব্যাংকিং খাতের তদারকি ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। দেশের ব্যাংকগুলোর আর্থিক স্বাস্থ্য ও সক্ষমতা মূল্যায়নের ঐতিহ্যবাহী ‘ক্যামেলস (CAMELS) রেটিং’ পদ্ধতি আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। চলতি বছরের (২০২৬) জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। ক্যামেলস রেটিংয়ের পরিবর্তে এখন থেকে ব্যাংকগুলোর সার্বিক ঝুঁকি ও ব্যবস্থাপনা মূল্যায়নে চালু করা হয়েছে ‘কম্পোজিট রিস্ক রেটিং’ (সিআরআর) ব্যবস্থা। এটি কেন্দ্রীয় ব্যাংকের ঝুঁকিভিত্তিক তদারকি কাঠামো বা ‘রিস্ক বেসড সুপারভিশন’ (আরবিএস)-এর একটি অংশ। অতীতমুখী থেকে ভবিষ্যৎমুখী মূল্যায়ন এতদিন ব্যাংকগুলোর মূলধন পর্যাপ্ততা, সম্পদের গুণগত মান, ব্যবস্থাপনা, আয়, তারল্য এবং বাজার ঝুঁকির সংবেদনশীলতা—এই ছয়টি সূচকের ওপর ভিত্তি করে অতীত ও বর্তমান আর্থিক অবস্থার মূল্যায়ন বা ক্যামেলস রেটিং…
সংসদ প্রতিবেদক | ঢাকা জাতীয় সংসদে বাজেট অধিবেশনে অংশ নিয়ে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের ফাঁসি ও মৃত্যুকে ‘জুডিশিয়াল কিলিং’ বা বিচারিক হত্যাকাণ্ড হিসেবে আখ্যায়িত করেছেন রংপুর-২ আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম। একইসঙ্গে বিগত ১৭ বছরে রাজনৈতিক প্রতিহিংসার শিকার ও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে বর্তমান সরকারের প্রতি জোর আহ্বান জানিয়েছেন তিনি। রোববার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট অধিবেশনে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। ‘১১ শীর্ষ নেতাকে হত্যার ইতিহাস দেশে আর নেই’ এটিএম আজহারুল ইসলাম বলেন, “আমাদের দলের নেতা মাওলানা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, কামারুজ্জামান, আব্দুল কাদের মোল্লা এবং মীর কাশেম…
স্টাফ রিপোর্টারপ্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৯:২১ রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল-এ দালাল ও কমিশনভিত্তিক সিন্ডিকেটের দৌরাত্ম্যে চরম ভোগান্তিতে পড়ছেন রোগী ও তাদের স্বজনরা। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, বহির্বিভাগ ও জরুরি বিভাগে সক্রিয় দালালচক্র রোগীদের নানা প্রলোভন দেখিয়ে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। সরেজমিনে দেখা গেছে, হাসপাতালের পেইং শিশু ওয়ার্ডসহ বিভিন্ন বিভাগে কিছু ব্যক্তি রোগীদের ব্যবস্থাপত্র দেখে কোথায় পরীক্ষা করাতে হবে, কত খরচ হবে এবং কোন ক্লিনিকে যেতে হবে—এসব পরামর্শ দিচ্ছেন। পরে রোগীদের হাতে নির্দিষ্ট ক্লিনিকের ঠিকানা ও মোবাইল নম্বরও তুলে দেওয়া হচ্ছে। রোগী ও স্বজনদের দাবি, এরা হাসপাতালের কর্মচারী নন; বরং কমিশনের ভিত্তিতে…
ডেইলিক্রাইসিস বিডি
আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন
আমাদের কাছ থেকে বাংলাদেশের
সর্বশেষ খবর জানতে সাবস্ক্রাইব করুন
Office Address
29, Toyenbee Circular Road (5th Floor),
Dainik Bangla Moore,
Motijheel C/A, Dhaka-1000