Author: DailyCrisisBD

আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিতব্য ঠাকুরগাঁও-১ (সদর-রুহিয়া-ভূল্লী) আসনের উপনির্বাচন সুষ্ঠু হবে কি না, তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ১২টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে (বড়মাঠ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ শঙ্কা প্রকাশ করেন। শনিবার (২৪ অক্টোবর) একই মাঠে ১১ দলীয় ঐক্যের প্রার্থী দেলাওয়ার হোসেনের সমর্থনে অনুষ্ঠিতব্য নির্বাচনী জনসভার প্রস্তুতি সম্পর্কে জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। মাওলানা আবদুল হালিম বলেন, দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী প্রচারে অংশ নেওয়া নেতাকর্মীদের প্রতিনিয়ত হুমকি ও বাধার সম্মুখীন হতে হচ্ছে। অনেকের বাড়িতে গিয়ে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে।…

Read More

– যুগ্ম সাধারণ সম্পাদক, এবি পার্টি সাংবিধানিক ওয়াদাবদ্ধ সরকারি দলের জনপ্রতিনিধিরা সেবার পরিবর্তে দলীয়করণে ব‍্যস্ত : ব‍্যারিষ্টার আব্বাস ইসলাম খান নোমান- যুগ্ম সাধারণ সম্পাদক, এবি পার্টি প্রেস বিজ্ঞপ্তি২৩ অক্টোবর, ২০২৬ শুক্রবার, রংপুর । আজ রংপুর জেলা ও মহানগর সংগঠকদের সাথে আমার বাংলাদেশ পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রংপুর শহরে সুমি কমিউনিটি সেন্টারে উক্ত মতবিনিময় সভায় রংপুর মহানগরের আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রউফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব‍্যারিষ্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া। এসময় তিনি বলেন স্বৈরাচার মুক্ত বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর মধ‍্যে গণতন্ত্রের পরিবর্তে একক ব‍্যক্তি কেন্দ্রিক রাজনীতির চর্চা চলছে। রাজনৈতিক দলের মধ্যেই গণতন্ত্রের…

Read More

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি যা প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে এবং সবসময় স্বচ্ছতার সঙ্গে কাজ করে। বিএনপি প্রতিশ্রুতি থেকে বিচ্যুত হয় না। আজ বৃহস্পতিবার রাজধানীর শান্তিনগরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার ক্ষমতায় আসার পর নিষ্ঠার সঙ্গে বাস্তবায়ন করছে। তিনি বলেন, অর্থনীতিবিদেরা জানিয়েছেন, ফ্যামিলি কার্ড ও ফার্মার্স কার্ড বিতরণের ফলে চলতি বছর দেশে দারিদ্র্যের হার আরও ৫ শতাংশ কমতে পারে। এটিকে তিনি তারেক রহমানের সরকারের…

Read More

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিএনপির প্রভাবশালী নেতাদের একজন— এমন আলোচনা রয়েছে রাজনৈতিক অঙ্গনে। তবে এ অবস্থানে পৌঁছাতে তাকে পাড়ি দিতে হয়েছে দীর্ঘ ও কণ্টকাকীর্ণ পথ। ২০১৫ সালে আওয়ামী লীগ সরকারের আমলে নিখোঁজ হওয়ার পর দীর্ঘ সাড়ে ৯ বছর ভারতের শিলংয়ে কাটাতে হয় তাকে। এর আগে বিএনপির জ্যেষ্ঠ নেতারা কারাবন্দি থাকায় দলের মুখপাত্র হিসেবে সরকারবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেন তিনি। রাজনৈতিক জীবনের উত্থান-পতন, গুমের অভিজ্ঞতা, নির্বাসিত জীবন এবং পরবর্তী সময়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত হওয়া— সব মিলিয়ে সালাহউদ্দিন আহমদের জীবন বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসের এক আলোচিত অধ্যায়। ১৯৬২ সালের ৩০ জুন কক্সবাজারের পেকুয়া উপজেলার সিকদারপাড়া গ্রামে জন্ম সালাহউদ্দিন আহমদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ…

Read More

বন্ধ ও উৎপাদন কার্যক্রমে পিছিয়ে থাকা শিল্পপ্রতিষ্ঠানের বিদ্যমান অবকাঠামো ও সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে উৎপাদন বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম, এমপি। বৃহস্পতিবার (২২ অক্টোবর) চট্টগ্রামের আমিন জুট মিলস ও এশিয়াটিক কটন মিলস পরিদর্শনকালে তিনি শিল্পপ্রতিষ্ঠান দুটির সার্বিক কার্যক্রম, বিদ্যমান অবকাঠামো, উৎপাদন সক্ষমতা এবং উন্নয়নের সম্ভাবনা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি চট্টগ্রামের নো ভিউ গেস্ট হাউসও পরিদর্শন করেন। পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা মিল দুটির বর্তমান অবস্থা, কার্যক্রম এবং বিদ্যমান সুযোগ-সুবিধা সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন। এ সময় বস্ত্র ও পাট খাতের উন্নয়ন, শিল্পসম্পদের কার্যকর ব্যবহার এবং উৎপাদন সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন দিক…

Read More

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ভূমি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপি গত ২১ অক্টোবর হঠাৎ অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। আজ ২২ অক্টোবর তাঁকে পিজি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। দুপুরে তাঁকে দেখতে যান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা জনাব রুহুল কবির রিজভী। অন্যদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ড. আব্দুল মঈন খান, এমপি গত ২১ অক্টোবর রাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাঁকে বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। আজ ২২ অক্টোবর দুপুর ২টায় তাঁকে দেখতে যান বিএনপির স্থায়ী কমিটির…

Read More

সৌর বিদ্যুৎ নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে আগ্রহ দেখা যাচ্ছে, তাতে আগামী গ্রীষ্মের আগেই এ খাত থেকে তিন-চার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম আমিত। বুধবার দুপুরে দেশের প্রথম রাজনৈতিক কার্যালয় হিসেবে যশোর জেলা বিএনপি অফিসে সৌর বিদ্যুৎ স্থাপনের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, সৌরবিদ্যুৎ উৎপাদনের বিষয়ে প্রধানমন্ত্রীর নীতি অনুসরণ করে যশোর জেলা বিএনপি কার্যালয়ে ৬ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সৌর প্যানেল স্থাপন করা হয়েছে। দেশের আর কোনো রাজনৈতিক কার্যালয়ে সৌর প্যানেল স্থাপন করা হয়েছে বলে আমার জানা নেই। যশোর জেলা বিএনপি কার্যালয়ের এই উদ্যোগ দেখে অন্য রাজনৈতিক…

Read More

৩১ অক্টোবরের লংমার্চে ফুলতলা বাসস্ট্যান্ডের পথসভাকে জনসমুদ্রে পরিনত করতে হবে: অধ্যক্ষ ইজ্জত উল্লাহ এমপি ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও খুলনা অঞ্চল পরিচালক অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ এমপি। তিনি বলেন, আগামী ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের উদ্যোগে ঢাকা-খুলনা-কুষ্টিয়া অভিমুখে ঐতিহাসিক লংমার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই লংমার্চ কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়; বরং এটি দেশের সার্বভৌমত্ব রক্ষা, জনগণের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার এবং বৈষম্যহীন ন্যায়ভিত্তিক সমাজ গঠনের এক বলিষ্ঠ সংগ্রাম। দেশের প্রতিটি প্রান্তে আজ যে আন্দোলনের উত্তাপ ছড়িয়ে পড়েছে, খুলনা জেলা জামায়াতকে তার অগ্রভাগে থেকে নেতৃত্ব দিতে হবে। তিনি…

Read More

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, রাজনৈতিকভাবে অপরিপক্বতা ও অদূরদর্শী নেতৃত্ব থেকে বিএনপি সরে না আসায় সাত মাসে সরকার একেবারে লেজেগোবরে জড়িয়েছে। তিনি বলেন, এই সময়ের মধ্যে প্রায় চারজন মন্ত্রী-এমপি বিদায় নিয়েছেন। সরকারে থেকে দায়িত্ব পালন করার সময় এত অপরিপক্ব, অদক্ষ, অরাজনৈতিক বক্তব্য এবং অরাজনৈতিক নেতৃত্ব আমরা আগের রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখিনি। বুধবার (২১ অক্টোবর) সকালে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ লেবার পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজার রহমান ইরান। বক্তব্য রাখেন ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দ। গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশে বহু…

Read More

সুন্দরবন পর্যবেক্ষণ, মোংলা বন্দরের জেটি ও বেজার প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনের পর সরকার প্রধানের এ সফরকে ঘিরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তৈরি হয়েছে ব্যাপক প্রত্যাশা। সুন্দরবনের পর্যটন সম্ভাবনা, মোংলা বন্দরের বাণিজ্য সম্প্রসারণ এবং অর্থনৈতিক অঞ্চল ঘিরে দেশি-বিদেশি বিনিয়োগের সুযোগ সরেজমিনে দেখবেন তিনি। সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার(২২ অক্টোবর) সকালে হেলিকপ্টারে ঢাকা থেকে রওনা হয়ে সুন্দরবন ও হিরণ পয়েন্ট পর্যবেক্ষণ করবেন প্রধানমন্ত্রী। এরপর খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করবেন তিনি। সেখান থেকে নৌপথে পৌঁছাবেন মোংলা নৌঘাঁটিতে। মধ্যাহ্নবিরতির পর বিকেলে মোংলা বন্দরের জেটি ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করবেন…

Read More