Author: DailyCrisisBD

২০ অক্টোবর ২০২৬,বরিশাল প্রেস বিজ্ঞপ্তি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের শুভেচ্ছাবার্তা নিয়ে বরিশাল মহানগরীসহ বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন এবি পার্টি, বরিশাল জেলা ও মহানগর ইউনিটের নেতৃবৃন্দ। দিনব্যাপী এ কর্মসূচিতে নেতৃবৃন্দ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও সৌহার্দ্য বিনিময় করেন এবং পূজামণ্ডপগুলোর সার্বিক পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তাঁরা এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান। পরিদর্শনকালে নেতৃবৃন্দ বলেন, ধর্ম যার যার,দেশটা সবার—সকল নাগরিকের সমান অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা…

Read More

এই ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করলেন : Mia Golam Porwar আজ ২০ অক্টোবর মঙ্গলবার ভোর ৫টায় নাটোরের বনপাড়ায় নাটোর পাবনা-মহাসড়কে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৩ জন নিহত ও অন্তত ৩০ জনের আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করে এক বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। বিবৃতিতে তিনি বলেন, নাটোরের বনপাড়ায় নাটোর পাবনা-মহাসড়কে আজ মঙ্গলবার ভোরে সড়ক দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু ও অন্তত ৩০ জনের আহত হওয়ার ঘটনা খুবই মর্মান্তিক ও হৃদয়বিদারক। আমি এ দুর্ঘটনায় প্রাণহানি ও আহতের ঘটনায় ব্যথিত ও শোকাহত। মহান আল্লাহ তা’য়ালার নিকট নিহতদের রুহের মাগফিরাত কামনা এবং…

Read More

প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান উৎসবে সর্বোচ্চ নিরাপত্তা ও সহযোগিতার আশ্বাস মন্ত্রীর ঢাকা, (১৯ অক্টোবর, ২০২৬ খ্রি.): স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষা এবং সকল ধর্মের মানুষের নিজ নিজ ধর্মীয় উৎসব নিরাপদে পালন নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান সাংবিধানিক দায়িত্ব। আগামী ২৫ অক্টোবর অনুষ্ঠেয় বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ‘প্রবারণা পূর্ণিমা’ এবং এর পর থেকে মাসব্যাপী অনুষ্ঠিতব্য ‘কঠিন চীবর দান’ উৎসবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা ও সর্বোচ্চ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। মন্ত্রী আজ বিকালে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান উৎসব উপলক্ষ্যে বৌদ্ধ ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অনুষ্ঠিত এক…

Read More

বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের মান্যবর হাইকমিশনার মি. ইমরান হায়দার আজ ১৯ অক্টোবর (সোমবার) সকাল ১১টায় ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এক সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে মিলিত হন। এ সময় পাকিস্তান হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার মুহাম্মাদ ওয়াসিফ এবং পাকিস্তান হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সেলর মি. কামরান দাংগাল উপস্থিত ছিলেন। বৈঠকটি অত্যন্ত আন্তরিক, ইতিবাচক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণ এবং ভবিষ্যৎমুখী সম্পর্ক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পাকিস্তানের মান্যবর হাইকমিশনার বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার…

Read More

কবি ফররুখ আহমদের এর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই বাংলার মুসলমানের সাংস্কৃতিক স্বাতন্ত্র্য ও নবজাগরণের আকাঙ্ক্ষাকে কবিতায় প্রকাশ করে তিনি এক অনন্য সাহিত্যিক ঐতিহ্য নির্মাণ করেছেন। ‘সাত সাগরের মাঝি’ ও ‘পাঞ্জেরী’র মতো কালজয়ী সৃষ্টি দিয়ে তিনি ঘুমন্ত জাতিকে জাগরণের আহ্বান জানিয়েছেন। তাঁর কবিতায় একই সঙ্গে ধ্বনিত হয়েছে হারানো ঐতিহ্য ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং নতুন ভোরের প্রত্যাশা। রাজনৈতিক প্রতিকূলতা, রাষ্ট্রীয় অবহেলা ও চরম দারিদ্র্যও তাঁর কলমকে থামাতে পারেনি। তাঁর জীবন আমাদের মনে করিয়ে দেয়, প্রকৃত সাহিত্যিকের শক্তি ক্ষমতার আনুকূল্যে নয়, বরং আদর্শের প্রতি অবিচলতায়। তাঁর সাহিত্য ও জীবনদর্শন এখনও আমাদের আত্মপরিচয়ের সন্ধান দেয়। মৃত্যুবার্ষিকীতে আমরা দোয়া করি, আল্লাহ…

Read More

ঢাকা, ১৯ অক্টোবর ২০২৬: জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে রাজধানীর ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি আধুনিকায়নকৃত ওসমানী উদ্যানেরও উদ্বোধন করেন। আজ সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছান। পরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের বাবা, মীর মাহফুজুর রহমান মুগ্ধের বাবা, শাহারিয়ার খাঁন আনাসের মা এবং ওয়াসিম আকরামের বাবাকে সঙ্গে নিয়ে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করেন তিনি। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। পরে প্রধানমন্ত্রী আধুনিকায়নকৃত ওসমানী উদ্যানের উদ্বোধন করেন। এ সময় তিনি উদ্যান প্রাঙ্গণ ঘুরে দেখেন। উদ্যানে স্থাপিত গ্রন্থাগারও পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন…

Read More

ঢাকা, (১৯ অক্টোবর, ২০২৬ খ্রি.): স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে আজ বিকালে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে মিয়ানমার বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত (Special Envoy of the United Nations Secretary-General on Myanmar) জুলি ইসাবেল বিশপ (Julie Isabel Bishop) সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে মিয়ানমারের বর্তমান রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি, রোহিঙ্গা সংকটের সার্বিক দিক এবং বাস্তুচ্যুত জনগণের প্রত্যাবাসন প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের কারণে বলপূর্বক বাস্তুচ্যুত লাখ লাখ মিয়ানমার নাগরিক (FDMN)-কে মানবিক কারণে আশ্রয় দিয়ে বাংলাদেশ দীর্ঘদিন ধরে এক মারাত্মক সংকটের মুখোমুখি রয়েছে। তিনি এই সংকটের স্থায়ী ও টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান…

Read More

জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি আজ ১৭ অক্টোবর ঢাকা-১৫ আসনের বিভিন্ন এলাকার মসজিদ কমিটির নেতৃবৃন্দ, বাড়ির মালিক, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং মিরপুর কেন্দ্রীয় মন্দিরের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময়ের অংশ হিসেবে তিনি ঢাকা-১৫ আসনের ৪ নম্বর ওয়ার্ডের বাইতুর রেজা মসজিদ কমিটির নেতৃবৃন্দ এবং বাইশটেকি ও ইমামনগর এলাকার বিভিন্ন বাড়ির মালিকদের সঙ্গে আলোচনা করেন। এ ছাড়া ১৬ নম্বর ওয়ার্ডের উত্তর কাফরুল মসজিদ কমিটির সভাপতি ও অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। দক্ষিণ কাফরুলের মৌলভীপাড়া এলাকার বাড়ির মালিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গেও তিনি মতবিনিময় করেন। এ সময় দুর্গাপূজা উপলক্ষে মিরপুর কেন্দ্রীয় মন্দিরের নেতৃবৃন্দের সঙ্গেও বিরোধীদলীয়…

Read More

কুষ্টিয়া, ১৭ অক্টোবর ২০২৬: ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’—বাউলসম্রাট লালন শাহের এই চিরন্তন দর্শনকে ধারণ করে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় আজ শুরু হয়েছে লালনমেলা ও আলোচনা অনুষ্ঠান। লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে লালন একাডেমি চত্বরে আয়োজিত এ মেলা চলবে আগামী ১৯ অক্টোবর পর্যন্ত।আজ বিকেলে উদ্বোধনী ও আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে এবারের লালনমেলার আনুষ্ঠানিক সূচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং লালন একাডেমির সভাপতি তৌহিদ বিন-হাসান।প্রধান অতিথির…

Read More

আজ ১৭ অক্টোবর, শনিবার সকালে কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে ৭ জন নিহতের ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, কক্সবাজারের উখিয়ার ইনানীতে ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যানুযায়ী সাতজনের মৃত্যু ও আরও বেশ কয়েকজনের নিখোঁজ থাকার ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক। আমি এ ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন, ব্যথিত ও শোকাহত। গোলাম পরওয়ার বলেন, পর্যটন নগরী কক্সবাজারের উখিয়ার এ ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের দ্রুত উদ্ধার এবং আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সরকারসহ সংশ্লিষ্ট সবার প্রতি দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি। আমি মহান আল্লাহর কাছে নিহত…

Read More