– যুগ্ম সাধারণ সম্পাদক, এবি পার্টি
সাংবিধানিক ওয়াদাবদ্ধ সরকারি দলের জনপ্রতিনিধিরা সেবার পরিবর্তে দলীয়করণে ব্যস্ত : ব্যারিষ্টার আব্বাস ইসলাম খান নোমান- যুগ্ম সাধারণ সম্পাদক, এবি পার্টি
প্রেস বিজ্ঞপ্তি
২৩ অক্টোবর, ২০২৬ শুক্রবার, রংপুর ।
আজ রংপুর জেলা ও মহানগর সংগঠকদের সাথে আমার বাংলাদেশ পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রংপুর শহরে সুমি কমিউনিটি সেন্টারে উক্ত মতবিনিময় সভায় রংপুর মহানগরের আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রউফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিষ্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া।
এসময় তিনি বলেন স্বৈরাচার মুক্ত বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্রের পরিবর্তে একক ব্যক্তি কেন্দ্রিক রাজনীতির চর্চা চলছে। রাজনৈতিক দলের মধ্যেই গণতন্ত্রের চর্চা নেই অথচ নিজেদেরকে গণতন্ত্রিক হিসেবে পরিচয় দেন কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন ও সংস্কারের ব্যাপারে অনীহা। এজন্য রাজনৈতিক দলের সংস্কার ও রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার করতে বিএনপি ব্যর্থ হয়েছে। এক্ষেত্রে এবি পার্টি তার উদার গণতান্ত্রিক রাজনীতিতে অনন্য। সেবা ও সমস্যা সমাধানের রাজনীতিতে আমরা শুধু বিরোধীতার জন্য সরকারকে সমালোচনা করিনি বরং সমস্যার সমাধানও তুলে ধরেছি।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিষ্টার আব্বাস ইসলাম খান নোমান।
এসময় তিনি বলেন নাগরিকরা জোরপূর্বক কোন রাজনৈতিক দলকে ক্ষমতায় বসায়নি যার জন্য বর্তমান সরকার জনগণকে তার রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করবে এবং তা দলীয় নেতাকর্মীদের মধ্যে বন্টন করবে। সাংবিধানিক ওয়াদাবদ্ধ সরকারি দলের জনপ্রতিনিধিরা সেবার পরিবর্তে দলীয়করণে ব্যস্ত। বর্তমানে সারের ডিলারশীপ, ফ্যামেলি কার্ড বিতরণ ও হাট-বাজারের ইজারা বন্টনে স্বজনপ্রীতি ও দলীয়করণ হচ্ছে। সংবিধানিক প্রতিজ্ঞাবদ্ধ জনপ্রতিনিধিরা প্রকাশ্যে ঘোষণা দিচ্ছেন তাঁর দলের ত্যাগী নেতৃবৃন্দকে সারেপ ডিলারশীপ দিয়ে মূল্যায়ন করবেন যা স্পষ্ট সংবিধান বিরোধী ও অগণতান্ত্রিক জনবিরোধী বক্তব্য।
এসময় এবি পার্টির রংপুর জেলা ও মহানগরের নেতৃবৃন্দ দলের সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূলে পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন রুপরেখা তুলে ধরেন। পাশাপাশি স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে যোগ্য সাহসী মেধাবীদের নাগরিকদেরকে দেশের জন্য কাজ করার উদাত্ত আহ্বান জানান।
এসময় বক্তব্য রাখেন, রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক, বিভাগীয় সমন্বয়ক কমিটির সদস্য মাহবুবুর রহমান , ডা. মোন্তাকিমুজ্জামান মোন্তাকিম, রংপুর জেলার আহ্বায়ক মো. আক্তারুজ্জামান, সদস্য সচিব মাহমুদ আজাদ , কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ সহ আরো অনেকে।