১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চ উপলক্ষে ৩১ অক্টোবর শনিবার রাত পৌনে ১০টায় ঝিনাইদহের বাস টার্মিনালে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।
এলডিপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম বলেন, সরকার আসে যায়। আমরা চেয়েছিলাম একটি সিস্টেম চালু করতে। যার ফলে দেশে অর সন্ত্রাস, চাঁদাবাজি, দলীয়করণ থাকবে না। করপোরেশনগুলোয় দ্বিতীয় শ্রেণি পাস ব্যক্তিদের বসানো হবে না। বিএনপি ক্ষমতায় আসার পর করপোরেশনগুলো,সরকারি অফিসগুলো দলীয় কার্যালয়ে পরিণত হয়েছে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার বাকশাল কায়েম করেছে। অদক্ষ ও অশিক্ষিতরা নির্বাচিত হয়ে সংসদে গেছে। আমরা জাতি ভুল জায়গা থেকে বের করে সঠিক পথে আনার চেষ্টা করছি। এজন্য আপনাদের কাছে এসেছি। মানুষের উপর জুলুম না করার আহ্বান জানান তিনি।