Author: DailyCrisisBD

দেশীয় সংস্কৃতির ধারণ, লালন ও বিকাশে আমরা কিছু ক্ষেত্রে পিছিয়ে পড়েছি। এ কারণে অপসংস্কৃতি আমাদের ওপর ভর করেছে। যাকে বলে ‘কারচারাল অ্যাগ্রেশান’। এই সাংস্কৃতিক আধিপত্যবাদ প্রতিবাদ করে, বক্তৃতা দিয়ে প্রতিরোধ করা সম্ভব নয়, সাংস্কৃতিক উদ্যোগের মাধ্যমেই কেবল সাংস্কৃতিক আধিপত্যবাদ প্রতিরোধ সম্ভব। তখনই কেবল একটি জাতিকে সুস্থ সংস্কৃতির ওপর দাড় করানো সম্ভব। ১১ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার জাতীয় জাদুঘর মিলনায়তনে পবিত্র রবিউল আউয়াল উপলক্ষে ‘দেশীয় সাংস্কৃতিক সংসদ’ আয়োজিত নাতে রাসূল (সা.) ও কাওয়ালী সন্ধ্যায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন বিরোধী দলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপি। বক্তব্যের শুরুতে তিনি নাতে রাসূল (সা.) প্রতিযোগিতার তিন গ্রুপে প্রথম স্থান অধিকারী তিন…

Read More

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন বলেছেন, আগামী ১০ অক্টোবর খুলনা বিভাগের লংমার্চে যশোরে ইতিহাসের শ্রেষ্ঠ সমাবেশ হবে ইনশাআল্লাহ। বিপুলসংখ্যক মানুষকে সম্পৃক্ত করে জনদুর্ভোগ নিরসনসহ জনগণের ছয় দফা দাবি বাস্তবায়নে সরকারকে বাধ্য করতে হবে। সরকার দাবি পূরণে ব্যর্থ হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) যশোর জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত সদর উপজেলা ইউনিয়ন আমির/সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দিনব্যাপী কর্মসূচির মধ্যে যশোর-কুষ্টিয়া অঞ্চলের জেলা মহিলা কর্মপরিষদের সদস্যদের নিয়ে শিক্ষা শিবির, যশোর সদর উপজেলার ইউনিয়ন আমীর/সভাপতি সম্মেলন এবং যশোর শহর শাখার…

Read More

রাসূলুল্লাহ ﷺ-এর জীবনাদর্শ অধ্যয়ন, সুন্নাহভিত্তিক জীবন গঠন এবং তরুণসমাজের মাঝে সীরাতচর্চা বিস্তারের লক্ষ্যে আয়োজিত এ প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গত ১ আগস্ট থেকে প্রতিযোগিতার রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়ে ২২ আগস্ট পর্যন্ত চলে। তিনটি গ্রুপে মোট ১৩ হাজার ৪৫৬ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় রেজিস্ট্রেশন করেন। প্রথম ধাপের অনলাইন এমসিকিউ পরীক্ষার পর ৬৩৫ জন প্রতিযোগী চূড়ান্ত পর্বে অংশ নেন। আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে প্রতিযোগিতার সমাপ্তি ঘটে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ…

Read More

ঢাকা, ১২ সেপ্টেম্বর ২০২৬: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপির নেতৃত্বে পাঁচ (০৫) সদস্য বিশিষ্ট একটি সংসদীয় প্রতিনিধিদল দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে অনুষ্ঠিতব্য ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স (CPC)-এ অংশগ্রহণের উদ্দেশ্যে আজ দিবাগত রাতে ঢাকা ত্যাগ করবেন । প্রতিনিধিদলের সদস্য হিসেবে বিএনপির হুমাম কাদের চৌধুরী এমপি, ও মিজ্ সাকিলা ফারজানা এমপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো: মাহবুবুল আলম এমপি অংশগ্রহণ করবেন। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিষ্টার মোঃ গোলাম সরওয়ার ভূঁইয়া প্রতিনিধিদলের সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। ১৩ থেকে ১৯ সেপেটেম্বর ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে কমনওয়েলথভুক্ত দেশগুলোর সংসদ সদস্য ও সংশ্লিষ্ট প্রতিনিধিগণ অংশগ্রহণ করবেন। সম্মেলনে “পরিবর্তনশীল বিশ্বব্যবস্থায় আন্তর্জাতিক…

Read More

সকালে খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে রুকন সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করে বলেন, আওয়ামী লীগকে রিফাইন করে নতুন রূপে রাজনীতিতে ফেরানোর চেষ্টা চলছে। তাঁর দাবি, সরকারের ভেতরের কিছু ব্যক্তি ও দিল্লির সঙ্গে সংশ্লিষ্ট মহল এ প্রক্রিয়ায় ভূমিকা রাখছে। তবে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলো ঐক্যবদ্ধ থাকলে আওয়ামী লীগের পক্ষে সহজে রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়ানো সম্ভব হবে না। তিনি বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের একক কৃতিত্ব নয়। এটি আল্লাহর রহমত এবং ছাত্র-জনতার আত্মত্যাগের ফল। দীর্ঘ ১৫ বছরের রাজনৈতিক অন্ধকারের পর মানুষ পরিবর্তনের প্রত্যাশা করেছিল। গণঅভ্যুত্থানে বহু মানুষের আত্মত্যাগের বিনিময়ে যে সুযোগ তৈরি হয়েছে, তার…

Read More

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এ টি এম আজহারুল ইসলাম এমপি বলেছেন, শুধু দল ক্ষমতায় গেলেই হবে না, ব্যক্তির বিজয়ও নিশ্চিত করতে হবে। দলের বিজয় হতে পারে রাষ্ট্রীয় ক্ষমতা অর্জন, আর ব্যক্তির বিজয় হলো আল্লাহর সন্তুষ্টি ও জান্নাত লাভ। তাই রাজনৈতিক কর্মকান্ডের পাশাপাশি প্রত্যেককে আখিরাতে মুক্তির জন্য কাজ করে যেতে হবে। তিনি বলেন, শুধু মুখে ইসলামের কথা বললে হবে না, জীবনে তার বাস্তব প্রয়োগ থাকতে হবে। মাওলানা মওদুদীর ‘সত্যের সাক্ষ্য’ প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, মৌখিক সাক্ষ্যের পাশাপাশি বাস্তব সাক্ষ্য দিতে হবে। মানুষের কথা ও কাজের মধ্যে মিল থাকতে হবে। মুসলমানদের বর্তমান অবস্থার সমালোচনা করে তিনি বলেন, সংখ্যায় বিপুল হলেও…

Read More

ইসলামের উত্তরাধিকার আইনে হেবা সংক্রান্ত বিধানে সরকার এমন একটি সংশোধন এনেছে যা ইসলামের বিধানের সাথে সাংঘর্ষিক। সবচেয়ে ভয়াবহ বিষয় হলো, এই আইনের উদ্দেশ্য ও পরিনতি ইসলামের অকাট্য উত্তারাধিকার আইনকে বাইপাস করা, উপেক্ষা করা। একজন মুসলমান প্রাত্যহিক জীবনে নানা অপারগতায় শরীয়াহর কোন কোন বিধান মান্য নাও করতে পারেন; সেটা মহান আল্লাহর নিকট ক্ষমাযোগ্য অপরাধ। কিন্তু শরীয়াহর কোন বিধানকে উপেক্ষা করা বা এড়িয়ে যাওয়ার জন্য আইন করা মহান আল্লাহর সাথে ধৃষ্টতা দেখানোর শামিল। বাংলাদেশের মতো একটি দেশ যেখানে ৯১% মুসলমান সেই দেশে মহান আল্লাহর সাথে এমন ধৃষ্টতা দেখানোর সুযোগ কোন সরকারকে দেয়া হবে না। আজ ১১ সেপ্টেম্বর, শুক্রবার দেশের সকল বিভাগীয় শহরে…

Read More

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ এর সভাপতি শেখ ফজলুল করীম মারুফ বলেছেন, ২০১৮ এবং ২০২৪ সালে সচেতন মেধাবী শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে মাঠে নেমেছিল।তৎকালীন সরকার যৌক্তিক আন্দোলনকে স্বৈরাচারী পদ্ধতিতে দমিয়ে রাখতে চেয়েছিল।ভাগ্যের নির্মম পরিহাস তাদেরই দেশ ছাড়তে হয়েছে। চাকরির পরীক্ষা নেওয়ার উদ্দেশ্যে হচ্ছে যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে জায়গা করে দেয়া। এক্ষেত্রে ভাইভা বোর্ডে ৫০% নম্বর রাখা মানেই এখানে সরকারি দলীয় লোকদের অবৈধ সুবিধা দেয়ার কৌশল। এ সিদ্ধান্ত বহাল রাখলে দেশ খুব দ্রুতই উত্তপ্ত হয় উঠবে। মেধাবীদের নিঃশেষ করে দেয়ার জন্য এ ধরনের হঠকারী একটি সিদ্ধান্তই যথেষ্ট। মোটকথা, সরকারি চাকরির পরীক্ষায় ভাইভায় ৫০% নম্বর বরাদ্দ ;…

Read More

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে যে, অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (ইকো) সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের কাউন্সিলের বৈঠকটি আগামী ১৫ ও ১৬ নভেম্বর পাকিস্তানে অনুষ্ঠিত হবে। দেশগুলোর প্রধান লক্ষ্য হচ্ছে আঞ্চলিক বাণিজ্য বৃদ্ধি, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করা। পাকিস্তান ২০২৬-২০২৭ মেয়াদের জন্য এই কাউন্সিলের সভাপতিত্ব করছে। সম্প্রতি পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার এই আসন্ন গুরুত্বপূর্ণ বৈঠকটি সফলভাবে সম্পন্ন করার জন্য একটি উচ্চপর্যায়ের প্রস্তুতিমূলক সভা করেছেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন।

Read More

সংসদে পাসকৃত কুরআন-সুন্নাহবিরোধী সম্পত্তি আইন বাতিলের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্র ঘোষিত দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বাদ জুমা ঢাকা মহানগরীর উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা সানাউল্লাহ আমিনীর সভাপতিত্বে এবং ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মুরশিদ সিদ্দিকী ও ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা রাকিবুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সংসদে পাসকৃত কুরআন-সুন্নাহবিরোধী…

Read More