Author: DailyCrisisBD
বাংলাদেশে স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য গবেষণা, মাতৃ ও শিশুস্বাস্থ্য এবং আধুনিক চিকিৎসা অবকাঠামো উন্নয়নে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও চিকিৎসক ডা. জুবাইদা রহমান। মঙ্গলবার (২৭ অক্টোবর) জাপানের টোকিওতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশন আয়োজিত স্বাস্থ্যবিষয়ক এক সেমিনারে বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ডা. জুবাইদা রহমান বলেন, বাংলাদেশের বর্তমান সরকার স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সামাজিক সুরক্ষাকে প্রধান নীতিগত অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করেছে। সবার জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, সরকারি স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি, স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্য ও শিক্ষা খাতে সুযোগ সম্প্রসারণে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, কর্মসংস্থানমুখী শিক্ষা, সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ বৃদ্ধি এবং পরিবারভিত্তিক…
ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি বলেছেন, ১৯৭১ ও ২০২৪ সালের পরাজিত শক্তি একত্র হয়ে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বিরোধী দল সংসদের ভেতরে এক ধরনের বক্তব্য দেয়, বাইরে গিয়ে দেয় তার উল্টো বক্তব্য। জাতি এ ধরনের দ্বিচারিতার রাজনীতি প্রত্যাখ্যান করেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে আয়োজিত র্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মীর হেলাল বলেন, যুবদল বিএনপি পরিবারের অন্যতম সুশৃঙ্খল সংগঠন। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সংগঠনটির নেতাকর্মীরা রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছেন। গণতন্ত্র ও দেশের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী তারেক…
আজ টোকিওতে দুই দেশের প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক শেষে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এ বিনিয়োগের সম্ভাবনার কথা তুলে ধরা হয়। গত ২৬ থেকে ২৯ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারি জাপান সফরের দ্বিতীয় দিনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। দুই নেতা এ উপলক্ষে ঘোষিত বড় ধরনের বিনিয়োগ উদ্যোগগুলোকে স্বাগত জানান। তাঁরা টেকসই সরবরাহব্যবস্থা, উন্নত যোগাযোগ এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে অর্থনৈতিক সহযোগিতা জোরদারে একমত হন। দুই দেশের প্রধান দ্বিপক্ষীয় উদ্যোগটিকে ‘বিগ-বি ফর শেয়ার্ড প্রসপারিটি’তে উন্নীত করারও সিদ্ধান্ত হয়েছে। এর ফলে উদীয়মান অর্থনৈতিক সুযোগ, সরবরাহ ব্যবস্থার ঝুঁকি, প্রযুক্তিগত পরিবর্তন ও ভূরাজনৈতিক অনিশ্চয়তা মোকাবিলায়ও উদ্যোগটির পরিধি বাড়বে। অভিন্ন সমৃদ্ধির জন্য বিগ-বিদুই প্রধানমন্ত্রী এ…
বরিশাল, বাবুগঞ্জ ২৬ অক্টোবর ২০২৬ সোমবার। আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ যখন উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে, তখনও বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কিচমৎ ঠাকুরমল্লিক এলাকার মানুষ নিরাপদ যোগাযোগব্যবস্থার অভাবে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন। স্থানীয় মানুষের এই ভোগান্তির এক নির্মম প্রতিচ্ছবি দীর্ঘ বাঁশের সাঁকোটি। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের নির্দেশনায় ঈগল টিমের যাত্রা এবং স্থানীয় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে সহযোগিতার ক্ষুদ্র প্রচেষ্টা অবহেলিত জনপদের বাস্তব সমস্যা তুলে ধরা, জনদুর্ভোগের প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা এবং মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে পরিচালিত একটি উদ্যোগ। এটি কেবল একটি বাঁশের সাঁকোর গল্প নয়; এটি প্রান্তিক জনগোষ্ঠীর দীর্ঘদিনের অবহেলা, বঞ্চনা…
দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা এবং আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিতব্য ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দের এক গুরুত্বপূর্ণ সভা আজ মঙ্গলবার সকালে রাজধানীর ২৯ মিন্টো রোডে মাননীয় বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির সভাপতিত্বে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, এলডিপির প্রেসিডেন্ট ও বীর মুক্তিযোদ্ধা ড. কর্নেল (অব.) অলি আহমেদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ; এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী; নেজামে ইসলাম…
আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিতব্য ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ কর্মসূচি সফল করার লক্ষ্যে ২৭ অক্টোবর ২০২৬ (মঙ্গলবার) বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা বিভাগের বিভিন্ন জেলা দায়িত্বশীল নেতৃবৃন্দের অংশগ্রহণে ঝিনাইদহে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক জনাব মোঃ মোবারক হোসাইন। প্রধান অতিথির বক্তব্যে মোঃ মোবারক হোসাইন বলেন, আগামী ৩১ অক্টোবরের লংমার্চে ঝিনাইদহে একটি ঐতিহাসিক সমাবেশ অনুষ্ঠিত হবে। এ সমাবেশে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। জুলাই সনদ বাস্তবায়নসহ ১১ দলীয় ঐক্যের ঘোষিত সাত দফা দাবি আদায়ে আমরা ঐক্যবদ্ধ। জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করতে…
আজ ২৭ অক্টোবর মঙ্গলবার বিকেলে রাজধানীর আইডিইবি ভবনের মাল্টিপারপাস হলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লগি-বৈঠার তাণ্ডবে শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি এবং ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিমের সঞ্চালনায় আলোচনা ও মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম এমপি, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার,…
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিতব্য লংমার্চের সমাপনী সমাবেশ ও প্রশাসন কর্তৃক ভেন্যু পরিবর্তন-সংক্রান্ত জটিলতার প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর (মঙ্গলবার) বেলা ৩টায় কুষ্টিয়া জেলা জামায়াতের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে কুষ্টিয়া জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল গফুর এমপি বলেন, গণভোটের গণরায় কার্যকর, গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধসহ ১৮ কোটি মানুষের স্বার্থসংশ্লিষ্ট ৭ দফা দাবিতে দেশব্যাপী লংমার্চ কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-রংপুর সফল করার পর আগামী ৩১ অক্টোবর ঢাকা-খুলনা হয়ে কুষ্টিয়ায় এসে এই লংমার্চের সমাপনী ঘটবে। সে উদ্দেশ্যে জেলা জামায়াতের পক্ষ থেকে যাবতীয় প্রস্তুতি…
ঢাকা, ২৭ অক্টোবর ২০২৬: সাংগঠনিক অগ্রগতি ও আগামী নির্বাচনের পরিকল্পনা নিয়ে গাজীপুর জেলা পরিষদ অডিটোরিয়ামে জাতীয় নাগরিক পার্টি এনসিপির ঢাকা বিভাগ (উত্তর) এর সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে গণমাধ্যমকর্মীদের ব্রিফিংয়ে নাহিদ ইসলাম বলেন, ‘আমার পাশে সিফাতের মা বসে আছেন। উনার সন্তানের মুক্তির জন্য উনি গত দুই মাস ধরে মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। বিদ্যুৎ এর দাম বৃদ্ধির সমালোচনা করায় গত সেপ্টেম্বরে তাকে গ্রেফতার করা হয়। সেসময় অনেকের ভুতুড়ে বিল আসছিল। সিফাতের ভাষাটা হয়তো সমর্থনযোগ্য না। কিন্তু তাকে তো আপনি এই কারণে গ্রেফতার করতে পারেন না। এবং তাকে গ্রেফতার করা হয়েছে সন্ত্রাস বিরোধী আইনে। এই আইনে শেখ হাসিনা বিরোধী দল…
ঢাকা, ২৭ অক্টোবর, ২০২৬ : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আওয়ামীলীগ সরকারের গুন্ডা বহিনী চাঁদাবাজির ডিল করতো ক্যাফে-রেঁস্তোরায় বসে। আর এখন বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি করে ফুটপাতে বসে। আজ সোমবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের টাউন হল এলাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে তিনি এ কথা বলেন। এনসিপির পূর্ব ঘোষিত কর্মসূচি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি , জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয়করণের প্রতিবাদে গণবিক্ষোভ সফল করার লক্ষ্যে এ গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়। আসিফ মাহমুদ বলেন, বিএনপি সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীরা…
ডেইলিক্রাইসিস বিডি
আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন
আমাদের কাছ থেকে বাংলাদেশের
সর্বশেষ খবর জানতে সাবস্ক্রাইব করুন
Office Address
29, Toyenbee Circular Road (5th Floor),
Dainik Bangla Moore,
Motijheel C/A, Dhaka-1000