ঢাকা | ২৩ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিসহ মোট ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে জানিয়ে দ্রুতই এসব সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, নিয়মনীতি অনুসরণ করেই ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিসহ ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। অল্প সময়ের মধ্যেই এসব সিটি করপোরেশনে নির্বাচন আয়োজন করা হবে।
তিনি বলেন, “নতুন বাংলাদেশের জন্য কাজ করছে বিএনপি সরকার। স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।”
সংসদ অধিবেশন শুরু হলে সংরক্ষিত নারী আসনের বিষয়েও কাজ শুরু হবে বলে জানান তিনি। এ ক্ষেত্রে বিএনপির সঙ্গে সম্পৃক্ত এবং রাজনৈতিকভাবে ভূমিকা রাখা ব্যক্তিদের বিবেচনায় নেওয়া হবে বলেও উল্লেখ করেন মির্জা ফখরুল।