জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট মোঃ তারিকুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ জনাব নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জাতীয় শ্রমিক শক্তির আহ্বায়ক মাজহারুল ইসলাম ফকির, জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক জাহিদ আহসান, জাতীয় যুবশক্তির সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক তুহিন মাহমুদ সহ এনসিপি এবং দেশের বিভিন্ন যুব সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
জাতীয় যুবশক্তির মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলের সঞ্চালনায় ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ এমপি।
1 Comment
Apply now and receive dedicated support for affiliates!