কমনওয়েলথ বৈঠকে তথ্য জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির; অফিস আদেশ এখনও প্রকাশিত হয়নি
লন্ডন | ০৮ মার্চ ২০২৬
লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। শনিবার কমনওয়েলথের মন্ত্রী পর্যায়ের বৈঠকে এই তথ্য তিনি জানিয়েছেন।
হুমায়ুন কবির স্থানীয় বাংলাদেশি সাংবাদিকদের সামনে এ ঘোষণাকে ‘সুখবর’ হিসেবেও উল্লেখ করেন। তিনি বলেন, “একটা সুখবর আছে। হাইকমিশনার লন্ডনে এত দিন কমিউনিটিকে বিভক্ত রেখে দায়িত্ব পালন করছেন, এই হাইকমিশনকে আওয়ামীকরণ করছেন এবং বাংলাদেশের স্বার্থ বিবেচনা করছেন না। তাই তাকে প্রত্যাহার করা হয়েছে।”
ভিডিওতে তিনি ইংরেজিতেও বলেন, “হাইকমিশনার আবিদা ইসলাম হ্যাজ বিন রিমুভড ফ্রম হার পোস্ট।”
এ বিষয়ে অফিস আদেশ এখনো ওয়েবসাইটে প্রকাশিত হয়নি।
২০২৪ সালের ৫ অগাস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার বিদেশি মিশনগুলোতে রদবদলের ধারাবাহিকতায় ২০২৫ সালের জানুয়ারিতে আবিদা ইসলামকে হাইকমিশনার হিসেবে দায়িত্বে নিয়োগ দিয়েছিল।
কমনওয়েলথের মন্ত্রী পর্যায়ের বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানও উপস্থিত ছিলেন। বৈঠকে অভিন্ন স্বার্থ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা জানানো হয়েছে।