ইরান থেকে ভারী ওয়ারহেডযুক্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি ইসরায়েলে দুটি অঞ্চলে আঘাত হানে, যার ফলে ওই দুটি অঞ্চল রণক্ষেত্রে পরিনত হয়। প্রতিটি অঞ্চলে কয়েক ডজন আহত হয়, যাদের মধ্যে অনেকই গুরুতর আহত হয়ে হসপিটালে আছে এখন পযন্ত ৩ জনের মরদেহ পাওয়া গেছে, আর অনেক নিখোঁজ আবার অনেকে আরাদ অঞ্চলে আটকা পড়েছে।
কয়েক ঘণ্টার ব্যবধানে দুইবার ইরান থেকে ইসরায়েলের দক্ষিণে ডিমোনা ও আরাদ অঞ্চলে সরাসরি আঘাত হানে এবং এতে বহু হতাহতের ঘটনা ঘটে। বিমান বাহিনী এবং হোম ফ্রন্ট কমান্ড উভয় ঘটনাই তদন্ত করছে। ডিমোনা ও আরাদ অঞ্চলে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো নতুন নয় এবং অতীতেও ইসরায়েলে এগুলো ছোড়া হয়েছে।