যুক্তরাষ্ট্রের অনিশ্চিত অবস্থানের কারণে হরমুজ প্রণালী বন্ধ করার প্রশ্নটি অমীমাংসিতই রয়ে গেছে, একজন ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তার বরাত দিয়ে আল জাজিরা এ খবর জানিয়েছে।
তিনি ব্যাখ্যা করেন যে, ওয়াশিংটন “এখনও তেহরানের দুটি প্রধান শর্ত মানতে রাজি নয়: ক্ষতিপূরণ এবং ইরানের বিরুদ্ধে আগ্রাসনের প্রকাশ্য স্বীকৃতি।”
ওই ইরানি কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, তেহরান এবং ওয়াশিংটন “উত্তেজনা কমাতে মিশর ও তুরস্কের মাধ্যমে বার্তা বিনিময় করেছে।”
এই দিকে আজ মার্কিন লুকাস একটি ড্রোন ইরানের সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা বাহিনীর গুলিতে ভূপাতিত হয়েছে।
ইরানের দক্ষিণ-পূর্বে সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ব্যবস্থার আঘাতে মার্কিন লুকাস অ্যাটাক ড্রোনটি ক্ষতিগ্রস্ত হয়েছে।