নিউইয়র্ক টাইমসের মতে, সৌদি যুবরাজ মার্কিন প্রেসিডেন্টকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য চাপ দিচ্ছে এবং ইরানের বিরুদ্ধে স্থল অভিযানের কথাও বিবেচনা করতে অনুরোধ করেছেন একই সময়ে, ট্রাম্প ইরানের তেল শিল্পের কেন্দ্রস্থলে একটি কৌশলগত দখলের সম্ভাবনা চিন্তা করছেন। রিয়াদ প্রকাশ্যে এটি অস্বীকার করলেও পর্দার আড়ালে এই পদক্ষেপকে সমর্থন করছে তিনি দাবি করছেন যে, মার্কিন-ইসরায়েলি অভিযান মধ্যপ্রাচ্যের চেহারা পাল্টে দেওয়ার একটি “ঐতিহাসিক সুযোগ”। দুই দেশের মধ্যকার আলোচনা সম্পর্কে ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া তথ্য সূত্রের বরাত দিয়ে আজ (মঙ্গলবার) নিউইয়র্ক টাইমস এ খবর জানিয়েছে।
‘টুডে’ পত্রিকার একটি প্রতিবেদন অনুসারে জানা গেছে, বিন সালমান ইরানের জ্বালানি অবকাঠামোর নিয়ন্ত্রণ নেওয়া এবং ইরানি শাসনের পতন ঘটানোর লক্ষ্যে সেখানে স্থলবাহিনী পাঠানোর জন্য ট্রাম্পকে অনুরোধ করেছেন। একই সময়ে, ট্রাম্প ইরানের তেল অবকাঠামোর কেন্দ্রস্থল হিসেবে বিবেচিত খার্গ দ্বীপ দখলের একটি অভিযানের কথা আরও গুরুত্ব সহকারে বিবেচনা করছেন।