ইসরায়েলের রাজধানী তেল আবিবে আজ রাতে একটি যুদ্ধবিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়,পরে পুলিশ এসে তা ছত্রভঙ্গ করে দেয়।
ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের বিরোধিতা এবং অবিলম্বে যুদ্ধ বন্ধের দাবিতে শত শত মানুষ তেল আবিবের হাবিমা স্কয়ারে (Habima Square) জড়ো হন। বিক্ষোভ শুরু হওয়ার আধা ঘণ্টার মধ্যেই পুলিশ আন্দোলনকারীদের ওপর চড়াও হয়। জনসমাগমের ওপর জারি করা জরুরি বিধিনিষেধ (Emergency Regulations) অমান্য করার অভিযোগে লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করা হয়।
তেল আবিবের এই বিক্ষোভ থেকে পুলিশ অন্তত ১৭ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে বলে জানা গেছে, যদিও পুলিশের দাবি অনুযায়ী সংখ্যাটি ১০ জন।
তেল আবিব ছাড়াও হাইফা এবং জেরুজালেমেও যুদ্ধবিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে, যা পুলিশি বলপ্রয়োগের মাধ্যমে ছত্রভঙ্গ করা হয়।