আমিরাত থেকে বাংলাদেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীর মরদেহ পৌঁছায়
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার সকাল ৮টা ৩৭ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ইকে০৫৮২ ফ্লাইটযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে ফুজাইরাহয়ে ইরানি হামলায় নিহত প্রবাসী শাহ আলমের মরদেহ।
আমিরাতের বাংলাদেশ দূতাবাসের তথ্যমতে, গত ১ এপ্রিল স্থানীয় সময় প্রায় সকাল ৬টায় ফুজাইরাহর দিব্বা এলাকায় ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র হামলার ধ্বংসাবশেষের কারণে শাহ আলম নিহত হন।
দূতাবাস নিহত প্রবাসীর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এবং তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছে। আহত বা নিখোঁজদের বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, ধ্বংসাবশেষের আঘাতে প্রবাসী ওই ব্যক্তির ঘটনাস্থলেই মৃত্যু হয়।