১৮টি ইউরোপীয় দেশের পররাষ্ট্রমন্ত্রীরা একটি যৌথ বিবৃতি জারি করে লেবাননের ওপর দখলদার ইসরায়েলী হামলার নিন্দা জানিয়েছেন এবং সংঘাত অব্যাহত রাখার পরিণতির বিষয়ে সতর্ক করেছেন। তারা অবিলম্বে উত্তেজনা হ্রাস করে দেশটিতে একটি রাজনৈতিক সমাধানের দিকে এগিয়ে যাওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।
এই বিবৃতিতে তারা লেবানন ও দখলদার ইসরায়েলের মধ্যে আলোচনা শুরুকে স্বাগত জানিয়েছেন এবং বলেছেন, আমরা উভয় পক্ষকে এই সুযোগটি কাজে লাগানোর আহ্বান জানাই। সরাসরি আলোচনা লেবানন ও ইসরায়েলের পাশাপাশি এই অঞ্চলের জন্য টেকসই নিরাপত্তা অর্জনের পথ প্রশস্ত করতে পারে।