ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে, ইরানের বিরুদ্ধে যুদ্ধ বা সামরিক অভিযানে শরিক হওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের
কোনো চাপের কাছে তিনি নতি স্বীকার করবেন না।
১৫ এপ্রিল ২০২৬ তারিখে ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ ‘হাউজ অব কমন্স’-এ এক বক্তব্যে তিনি এই দৃঢ় অবস্থান ব্যক্ত করেন।
স্টারমার স্পষ্ট করে বলেছেন, “আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করব না। আমি নতি স্বীকার করব না। তিনি মনে করেন ইরানের এই যুদ্ধে জড়ানো ব্রিটেনের জাতীয় স্বার্থের পরিপন্থী এবং তিনি কোনোভাবেই ব্রিটেনকে এই যুদ্ধে টেনে নিতে চান না।
ট্রাম্প হরমুজ প্রণালীতে যে সামরিক অবরোধ আরোপের ঘোষণা দিয়েছেন, তাতে ব্রিটেন অংশ নেবে না বলে তিনি নিশ্চিত করেছেন। ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক সাক্ষাৎকারে ইরানের বিরুদ্ধে ব্রিটেন সাহায্য না করলে দুই দেশের মধ্যকার বাণিজ্য চুক্তি বাতিল বা পরিবর্তনের হুমকি দিয়েছিলেন। স্টারমার এই হুমকিকেও চাপের অংশ হিসেবে উল্লেখ করেছেন কিন্তু অবস্থান পরিবর্তন করতে অস্বীকৃতি জানিয়েছেন।
ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানে ব্রিটিশ সামরিক ঘাঁটিগুলো ব্যবহারের অনুমতি না দেওয়ায় ট্রাম্প স্টারমারের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন।