রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক বিবৃতিতে বলেছেন যে, মস্কো লেবাননে সম্পাদিত যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানায় এবং আশা করে যে এটি সম্পূর্ণরূপে পালিত হবে।
তিনি আরও বলেন যে, আমরা বিশ্বাস করি, শক্তি প্রয়োগ পরিহার করে রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টায় ফিরে আসা লেবাননের পরিস্থিতির একটি টেকসই স্বাভাবিকীকরণের পথ প্রশস্ত করতে পারে।