ইলিয়াস হোসেন তার এক ফেসবুক পোস্টে বলেন, সেনাবাহিনীর সর্বোচ্চ কার্যালয় সেনাপ্রধানের সচিবালয়ের কনফারেন্স রুমে এখনো ঝুলছে শেখ মুজিবের ছবি! সেনা সূত্র জানিয়েছে, অনেক সিনিয়র অফিসারদের রুম ও নানা সামরিক স্থাপনা, কনফারেন্স রুম, ডাইনিং রুম, টিভি রুম ইত্যাদি জায়গায় এখনও শেখ মুজিবের ছবি টাঙ্গিয়ে রেখেছেন জেনারেল ওয়াকারুজ্জামান।
সেনাবাহিনীর অনেকেই এর বিরোধিতা করলেও সেনাপ্রধান অদ্ভুত আইনি প্রভিশনের দোহাই দিয়ে তার ছবি টাঙ্গিয়ে রেখেছেন!
তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান এর কাছে অনুরোধ করে বলেন, ওয়াকারের বিরুদ্ধে ব্যবস্থা নিন এবং আপনাকে মনে রাখতে হবে, সাপকে দুধ কলা খাওয়ালেও সে ছোবল দিবেই।