সভায় এনসিপি’র আহ্বায়ক মোঃ নাহিদ ইসলাম বলেন, একটি স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় আইনজীবী সমিতি, বিশেষ করে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের বলিষ্ঠ ভূমিকা অত্যন্ত জরুরি। বিচার বিভাগের মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় আসন্ন নির্বাচনে লাল-সবুজ প্যানেলের প্রার্থীদের জয়যুক্ত করার জন্য তিনি বিজ্ঞ আইনজীবীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপি, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এমপি এবং যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন এমপি।
এছাড়াও ন্যাশনাল লইয়ার্স অ্যালায়েন্স-এর আহ্বায়ক অ্যাডভোকেট এস.এম. আজমল হোসেন, সদস্য সচিব অ্যাডভোকেট এরশাদুল বারি খন্দকার, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন, আইন সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, অ্যাডভোকেট আরমান হোসাইনসহ আইনজীবী নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।