রাজধানী ঢাকার যানজট নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম রবি, রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন এবং অ্যাডভোকেট শিমুল বিশ্বাস এমপি উপস্থিত ছিলেন।
সভায় রাজধানীর দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণ, ট্রাফিক ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সমন্বিত পরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয় বলে জানা গেছে।
উল্লেখ্য, ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে এটি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বিতীয় সভা।