তাসনিমের প্রতিবেদন অনুযায়ী, ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (IRGC) এবং ইরানের কেন্দ্রীয় সামরিক সদরদপ্তর যেকোনো পরিস্থিতির জন্য তাদের বাহিনীকে প্রস্তুত রেখেছে। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের যেকোনো সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে দেশটির সশস্ত্র বাহিনী পূর্ণ সতর্কতায় রয়েছে এবং নতুন পাল্টা হামলার পরিকল্পনা প্রস্তুত রেখেছে।
ইরানের সশস্ত্র বাহিনীর সব ইউনিটকে হাই অ্যালার্টে রাখা হয়েছে এবং সম্ভাব্য মার্কিন হামলার জবাবে নতুন কর্মপরিকল্পনা সাজিয়েছে ইরান। ইরান মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক স্থাপনাগুলোকে টার্গেট করছে।
এদিকে ইরান পাল্টা কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আগ্রাসন চালানো হলে নজিরবিহীন ধ্বংসাত্মক হামলা চালানো হবে।