আজ ৫ জুলাই (রোববার) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়। পরিপত্র অনুযায়ী সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষ্যে প্রস্তুতকৃত ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে মাননীয় প্রধানমন্ত্রীর ছবি (3D বা অন্য কোনো আঙ্গিকে) ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হলো।
সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড প্রস্তুতের ক্ষেত্রে অনুষ্ঠানের বিষয়বস্তুকে প্রাধান্য দিয়ে প্রয়োজনীয় ও সামঞ্জস্যপূর্ণ তথ্য উপস্থাপন করতে হবে। ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডের নকশা এমনভাবে তৈরি করতে হবে, যাতে অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা ও বিষয়বস্তু সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়।
প্রচারণামূলক উপকরণ তৈরির ক্ষেত্রে ব্যক্তিগত ছবির বদলে অনুষ্ঠানের মূল বিষয়বস্তুকে প্রাধান্য দিতে হবে।ডিজাইন বা নকশা এমনভাবে করতে হবে যাতে অনুষ্ঠানের মূল উদ্দেশ্য, বার্তা ও বিষয়বস্তু স্পষ্টভাবে প্রতিফলিত হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ এবং এই নির্দেশনা অনতিবিলম্বে ও দেশব্যাপী কার্যকর হবে।