প্রবাসী কর্মীর সন্তানদের কল্যাণে অদ্য প্রবাসী কল্যাণ সেন্টার, ঢাকা উত্তর-এর উদ্যোগে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড কর্তৃক ইস্যুকৃত মোট ১৯টি প্রতিবন্ধী ভাতা ও শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে।
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড প্রবাসী কর্মী ও তাঁদের পরিবারের সামাজিক নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে নিয়মিতভাবে বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা প্রদান করে আসছে। এ ধরনের কার্যক্রম প্রবাসী পরিবারের পাশে বোর্ডের অঙ্গীকারকে আরও সুদৃঢ় করে।