দলের এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, জুলাই গণঅভ্যুত্থান শুধু একটি সরকার পতনের ঘটনা নয়; এটি রাষ্ট্র পুনর্গঠন, ন্যায়বিচার ও জনগণের মর্যাদা প্রতিষ্ঠার ঐতিহাসিক অঙ্গীকার। দুই বছরের মাথায় জুলাইয়ের পরাজিত শক্তি পরিকল্পিতভাবে জুলাইকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন।
তিনি বলেন, তারা বলে, ‘জুলাই, জুলাই করিস না’ পীঠের চামড়া থাকবেনা, কিন্তু আমরা বলি,জুলাই জুলাই করবো, জুলাই ধারণ করেই মরবো।’ শেখ হাসিনা আসবেওনা, দেশের মানুষ হাসবেওনা বরং শেখ হাসিনা ফাঁসবে, বাংলাদেশ হাসবে।