জনস্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং রোগীদের জন্য আরও কার্যকর, সহজলভ্য ও মানসম্মত সেবা নিশ্চিত করার লক্ষ্যে সরকারি টিবি হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় উপস্থিত ছিলেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির নবনিযুক্ত সভাপতি, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ উপস্থিত ছিলেন।
এ সময় সভায় উপস্থিত ছিলেন সদস্য সচিব, ডাঃ আয়শা আক্তার। হাসপাতাল পরিদর্শন শেষে ব্যবস্থাপনা কমিটির সঙ্গে সভায় হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা, রোগীবান্ধব সেবা বৃদ্ধি এবং স্বাস্থ্যসেবার গুণগত মান উন্নয়নে প্রয়োজনীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।