ইরানের রাজধানী তেহরানের এনগেলাব স্কয়ার (বিপ্লব চত্বর)-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি হত্যার হুমকি দিয়ে বিশাল একটি বিলবোর্ড স্থাপন করা হয়েছে।
৩ নভেম্বর ২০২৬ প্রকাশিত AFP-এর প্রতিবেদন অনুযায়ী, বিলবোর্ডে ইংরেজিতে লেখা রয়েছে: “WE WILL KILL TRUMP” — আমরা ট্রাম্পকে হত্যা করব।
বিলবোর্ডে ট্রাম্পকে মাথা নিচু করে কারাগারের লোহার শিকের পেছনে বন্দি অবস্থায় দেখানো হয়েছে।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর রক্তাক্ত মুখ ও ছেঁড়া পোশাকের ছবি। বিভিন্ন জায়গায় প্রতিশোধের বার্তা এবং যুক্তরাষ্ট্রবিরোধী স্লোগান।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সামরিক সংঘাত এবং পাল্টাপাল্টি হুমকি উত্তেজনা বাড়িয়েছে।
তেহরানের এই প্রচারণাকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রাজনৈতিক বার্তা এবং অভ্যন্তরীণ জনমত সংগঠনের প্রচেষ্টা হিসেবেও দেখা হচ্ছে।