চীনের শানডং প্রদেশের তাই পাহাড়ে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছিল রোবটদের পাহাড় আরোহণের প্রতিযোগিতা। চার পায়ে চলা রোবট বিভাগে বিজয়ী হয়েছে বেইজিং লিংই টেকনোলজি দলের একটি রোবট, যা তৈরি করেছে ইউনিট্র্রি রোবোটিক্স।
রোবট কুকুরটি পাথুরে ভূখণ্ডে ৩.৯ কিলোমিটার পথ এবং ৩,১০০টিরও বেশি ধাপ অতিক্রম করেছে মাত্র ৪৩ মিনিট ৪১ সেকেন্ডে। প্রতিযোগিতায় প্রায় ৯০টি দল অংশ নিয়েছিল। রোবটগুলোর কেবল গতিই নয়, বরং খাড়া ঢাল বেয়ে ওঠার সক্ষমতা এবং কঠিন ভূখণ্ডে চলার দক্ষতাও যাচাই করা হয়েছে।
মনে হচ্ছে, রোবটদের জন্য ক্রীড়া নৈপুণ্য প্রদর্শনের একটি নতুন ক্ষেত্র উন্মোচিত হয়েছে।