১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ঢাকা।
আজ ঢাকার অফিসার্স ক্লাবে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে একটি প্রতিনিধি দল এনপিবি নিউজের কর্মকর্তাদের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় শুভেচ্ছা বক্তব্যে মজিবুর রহমান মঞ্জু এনপিবি নিউজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিষ্ঠানটির সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, মাত্র এক বছরের পথচলায় এনপিবি নিউজ সংবাদ পরিবেশনে নিজেদের সক্ষমতা ও সাফল্যের স্বাক্ষর রেখেছে। অল্প সময়ের মধ্যেই গণমাধ্যমটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে। তিনি গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থে দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে এনপিবি নিউজের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
এবি পার্টি এনপিবি নিউজের আগামী দিনের পথচলা আরও সাফল্যমণ্ডিত, সমৃদ্ধ ও গৌরবময় হোক,এই প্রত্যাশা ব্যক্ত করছে।
এবি পার্টির প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূইয়া ও ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমান, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক রাজিয়া সুলতানা, সহকারী প্রচার সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, রিপন মাহমুদ, সহকারী অর্থ সম্পাদক আবু বকর সিদ্দিক, নারী উন্নয়ন বিষয়ক সহসম্পাদক শাহিনুর আক্তার শিলা, গাজীপুর মহানগরের সদস্যসচিব মাসুদ জমাদ্দার রানা, জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক সহসম্পাদক রাশেদুল ইসলাম এবং যুব পার্টির ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব ইসরাত জাহান।