জুলাই আন্দোলনের সক্রিয়কর্মী ও তুরাগ থানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক মাওলানা মামুনুর রশীদ নিখোঁজ হওয়ার তিন দিন পার হলেও তার কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় স্বজন ও স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতাকর্মীরা রাজধানীর উত্তরায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।
বুধবার বিকেলে উত্তরার বিএনএস সেন্টারের সামনে আয়োজিত এক মানববন্ধনে আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিখোঁজ মামুনকে পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার দাবি জানান বক্তারা।