Author: admin
আজ সোমবার বাফুফে ভবনের সাংবাদিকদের এই কথা জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা। তিনি বলেন, ‘আইসিসির যে সিকিউরিটি টিম আছে, সিকিউরিটি দায়িত্বে যারা আছে তারা একটা চিঠি দিয়েছে সেই চিঠিতে বলা হয়েছে তিনটা জিনিস হলে বাংলাদেশ টিমের নিরাপত্তা আশঙ্কা বাড়বে। একটা হচ্ছে বাংলাদেশ টিমে যদি মুস্তাফিজ অন্তর্ভুক্ত হয়। দুই হচ্ছে বাংলাদেশ যে দলের যে সমর্থকরা আছে উনারা যদি বাংলাদেশের জাতীয় পতক জাতীয় যে জার্সি আছে আমাদের ন্যাশনাল জার্সি আছে এটা পড়ে যদি ঘোরাফেরা করে। আর থার্ড হচ্ছে ইলেকশন যত এগিয়ে আসবে তত নাকি বাংলাদেশ দলে নিরাপত্তা নিরাপত্তা আশঙ্কা বৃদ্ধি পাবে।’ তিনি আরও যোগ করেন, ‘আইসিসি সিকিউরিটি টিমের এই বক্তব্য সন্দেহাতীতভাবে প্রমাণ…
রাজধানীর হাতিরঝিলের একটি আবাসিক মাদ্রাসার টয়লেট থেকে তুষার তানভীর (১২) নামের তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল সোয়া আটটার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে বিকেলে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) ফোয়াদ আহামেদ মরদেহের সুরতহাল করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রংপুর-৩ সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসে ফুঁসে উঠেছে নগরবাসী। রংপুর সদরের প্রাণকেন্দ্র থেকে তিন কিলোমিটার দূরবর্তী ৯ নম্বর ওয়ার্ডকে রংপুর-৩ আসন থেকে কেটে রংপুর-১ আসনে যুক্ত করার স্বার্থবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহার করার জোরালো দাবি উঠেছে। গতকাল বুধবার দুপুরে সিটি কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ডবাসী নগরীতে বিক্ষোভ মিছিল নিয়ে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে এ দাবি জানান।
জুলাই আন্দোলনকারীদের অবস্থান ড্রোনের মাধ্যমে নির্ণয় করে, ছত্রীসেনা ব্যবহার করে হেলিকপ্টার থেকে বোম্বিং ও গুলিবর্ষণের নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার ৪টি ফোনকলের রেকর্ড বাজিয়ে শোনানো হয়। এসব ফোনকলগুলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঢাকা দক্ষিণ সিটির তৎকালীন মেয়র ফজলে নুর তাপস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মাকসুদ কামাল এবং জাসদের সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে করা কথপোকথনের ছিলো। এতে জুলাই আন্দোলন দমনে লেথাল উইপন (প্রাণঘাতী অস্ত্র) ব্যবহার করা, আন্দোলনকারীদের তালিকা করে পাকড়াও করা, রাজাকার ট্যাগ দিয়ে তাদের ফাঁসি দেয়া ও মেরে ফেলা, ছত্রীসেনা ব্যবহার করে বোম্বিং করা, ইন্টারনেট সেবা বন্ধ করা,…
জুলাই আন্দোলনের সক্রিয়কর্মী ও তুরাগ থানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক মাওলানা মামুনুর রশীদ নিখোঁজ হওয়ার তিন দিন পার হলেও তার কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় স্বজন ও স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতাকর্মীরা রাজধানীর উত্তরায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। বুধবার বিকেলে উত্তরার বিএনএস সেন্টারের সামনে আয়োজিত এক মানববন্ধনে আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিখোঁজ মামুনকে পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার দাবি জানান বক্তারা।
ভালো-মন্দ মিশিয়ে করা বোলিংয়ের পর হতাশার ব্যাটিংই লিখে দিল গল্পটা। ভারতের বিপক্ষে আগের ১৭ টি-টোয়েন্টির ১৬ ম্যাচে যা নিয়তি বাংলাদেশের—সেই হারই সঙ্গী হলো আবার। দুবাইয়ে এবার হার ৪১ রানের। হিসাব এখন সোজা—বৃহস্পতিবার পাকিস্তানকে হারাতে পারলেই ফাইনালে, না হলে ফেরার টিকিট। ভারত অবশ্য এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করে ফেলেছে বুধবার বাংলাদেশকে হারিয়েই। ফাইনালের পথে বাংলাদেশও অনেকটা এগিয়ে যেতে পারত বুধবারই। ৬ ওভারে ভারত তুলে ফেলেছিল ৭২ রান। সেখান থেকে ২০ ওভার শেষে ১৬৮ রানে ওদের থামানোটা খারাপ ছিল না। তখনো মনে হচ্ছিল, সুযোগ আছে। কিন্তু ভারতের বোলারদের ধাঁধা মেলাতে পারলেন শুধু সাইফ হাসান। অন্যরা যেন কুলদীপ-বুমরার সামনে অসহায় হয়ে পড়লেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য ১১৫টি প্রতীক সংরক্ষণ করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। তাতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চাওয়া প্রতীক শাপলা নেই। অবশ্য ইসি আগেই জানিয়েছিল, শাপলা প্রতীক থাকছে না। আজ বুধবার নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ–সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা তালিকায় আছে। তবে এর প্রতীকটি স্থগিত বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার পর ইসি দলটির নিবন্ধন স্থগিত করে। অন্যদিকে নিবন্ধন পুনর্বহাল হওয়া জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীক তালিকায় পুনর্বহাল হয়েছে। এদিকে এনসিপি নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ…
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে বিশ্ববিদ্যালয়ে নিয়মিত মেডিকেল ক্যাম্প কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উদ্যোগের অংশ হিসেবে প্রতি মাসে একটি করে ‘মেডিকেল সিরিজ ক্যাম্প’ আয়োজন করা হবে। প্রথম ক্যাম্পটি অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার জগন্নাথ হল ও শামসুন নাহার হলে। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এই ক্যাম্পে মেডিসিন, গাইনোকোলজি ও চর্মরোগ বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকেরা শিক্ষার্থীদের চিকিৎসাসেবা প্রদান করবেন। চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী শিক্ষার্থীরা বিনা মূল্যে নির্দিষ্ট ডোজের ওষুধও পাবেন। ক্যাম্পটি সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করছে ইবনে সিনা ট্রাস্ট। ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈধ আইডি কার্ডধারী শিক্ষার্থীরাই এ সেবা গ্রহণ করতে পারবেন। বিশ্ববিদ্যালয়জুড়ে শিক্ষার্থীদের…
ডেইলিক্রাইসিস বিডি
আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন
আমাদের কাছ থেকে বাংলাদেশের
সর্বশেষ খবর জানতে সাবস্ক্রাইব করুন
Office Address
29, Toyenbee Circular Road (5th Floor),
Dainik Bangla Moore,
Motijheel C/A, Dhaka-1000