আন্তর্জাতিক ডেস্ক | Daily Crisis BD
প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর ২০২৫
রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আবারও ভয়াবহ সংকটের মুখে। ইউক্রেন যুদ্ধের মধ্যেই ওয়াশিংটন যদি কিয়েভকে দূরপাল্লার টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র সরবরাহ করে, তবে মস্কো যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করবে এমন হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
সোমবার ক্রেমলিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পুতিন বলেন,
“আমরা দীর্ঘদিন ধরে সংযম দেখিয়েছি। কিন্তু যুক্তরাষ্ট্র যদি এমন অস্ত্র সরবরাহ করে যা রাশিয়ার নিরাপত্তার সরাসরি হুমকি তৈরি করে, তবে আমাদের আর বিকল্প থাকবে না আমরা সম্পর্ক ছিন্ন করব।”
পুতিন অভিযোগ করেন, ইউক্রেনকে উন্নত অস্ত্র দিয়ে যুক্তরাষ্ট্র আসলে যুদ্ধকে দীর্ঘায়িত ও বিস্তৃত করার চেষ্টা করছে।
“ওয়াশিংটন যদি টমাহক ক্ষেপণাস্ত্র দেয়, তাহলে তা কেবল রাশিয়ার বিরুদ্ধে নয়, পুরো ইউরোপীয় নিরাপত্তা ব্যবস্থার ওপরও আঘাত ,বলেন রুশ প্রেসিডেন্ট।
পুতিনের ‘রেড লাইন’ সতর্কবার্তা
বিশ্লেষকরা বলছেন, পুতিনের এই বক্তব্য মূলত পশ্চিমা দেশগুলোর প্রতি একটি ‘রেড লাইন’ ঘোষণা। কারণ টমাহক ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় ১,৫০০ কিলোমিটার, যা রাশিয়ার অভ্যন্তরে গভীরভাবে আঘাত হানতে সক্ষম। এটি ইউক্রেনের হাতে গেলে যুদ্ধের ভারসাম্য আমূল পরিবর্তন হতে পারে।
ওয়াশিংটনের নীরবতা ও উদ্বেগ
এদিকে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, ইউক্রেনকে এমন দূরপাল্লার অস্ত্র সরবরাহ করা হলে যুদ্ধ নাটো-রাশিয়া সরাসরি সংঘর্ষে রূপ নিতে পারে।
আন্তর্জাতিক সম্প্রদায়ও বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকরা বলছেন, এ ধরনের সিদ্ধান্ত বৈশ্বিক স্থিতিশীলতার জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে…