লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস আজিজের বার্তা
নিজস্ব প্রতিবেদক │ Daily Crisis BD / 08 october 2025
দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা ও নির্বাচনী প্রহসন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস আজিজ (অব.) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি রাজনৈতিক দলগুলোকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেন।
তার পোস্টে তিনি লিখেছেন
“এনসিপি ও পলিটিকাল পার্টিগুলাকে বলছি, নির্বাচন ফুর্তি তামাশা বাদ দিয়ে আগে দেশ থেকে ময়লা সাফ করুন। চেয়ারে বসা ভারতের দালালগুলাকে টেনে নামান সময় থাকতে।”
এই সংক্ষিপ্ত কিন্তু তীক্ষ্ণ বার্তাটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। অনেকেই পোস্টটিকে ‘দেশপ্রেমিক সাহসের প্রকাশ’ হিসেবে দেখছেন। তরুণ সমাজ ও দেশপ্রেমিক মহলে পোস্টটি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস আজিজের এই বার্তা মূলত দেশের রাজনীতিতে বিদেশি প্রভাব, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে এক স্পষ্ট অবস্থান। তিনি অতীতেও দেশের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা ও গণতন্ত্র রক্ষায় সরব ছিলেন।
সোশ্যাল মিডিয়ায় অনেকেই লিখেছেন, “দেশের প্রতি দায়িত্ববোধ থেকে বলা এই কথাগুলো আজ অনেকের অন্তরের কথা।” আবার কেউ কেউ মন্তব্য করেছেন, “দেশ বাঁচাতে সত্য বলা এখনই সময়।”
উল্লেখ্য, ফেরদৌস আজিজ সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তা হিসেবে দীর্ঘদিন পেশাদার জীবন কাটানোর পর নাগরিক বিষয় ও রাষ্ট্রীয় দায়িত্ববোধ নিয়ে নিয়মিত মতামত প্রকাশ করে আসছেন। তার সাম্প্রতিক পোস্টটি দেশের রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।