তুমি কি নিজেকে ভালোবাসো?
যদি ভালোবাসো, তবে তোমার মালিককে মান্য করো।
আর যদি না করো, তবে তুমি নিজেকেই ভালোবাসো না —
নিজেকে ভালোবাসো না বলেই মালিকও কীভাবে তোমাকে ভালোবাসবেন?
তাই বলি,
নিজেকে সত্যিকারে ভালোবাসতে হলে মালিকের আনুগত্যে থেকো।
নিজের কলুষিত নফসের দাস হয়ে
এই পরীক্ষার দুনিয়ার জীবন শেষ কোরো না।
আল্লাহ তায়ালা পবিত্র কুরআনুল কারিমে ইরশাদ করেছেন যে,
قد افلح من زكي
🕊 “যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করেছে, সে সফল হয়েই গেছে ।”
লিখেছেন -মো: কাউসার আহমেদ