বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মোঃ রফিকূল ইসলাম বিএনপির চেয়াপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে আগত মুসল্লিদের কাছে দোয়া চান।
একইসাথে, গত ২৫ নভেম্বর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আয়োজিত হেলথ ক্যাম্পের দ্বিতীয় দিন শুক্রবার কড়াইল বস্তি সংলগ্ন কড়াইল মসজিদের গলিতে অনুষ্ঠিত হয়।
দ্বিতীয় দিনের ক্যাম্পে প্রথম দিনের মতোই বিভিন্ন হাসপাতালের বিভিন্ন বিভাগ থেকে আগত শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসক বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেন।
বৃহস্পতিবারের মত আজও সর্দি, কাশি, জ্বর, অগ্নিকান্ডে আহত হওয়া রোগীসহ বিভিন্ন সমস্যা নিয়ে আগত প্রায় ১৬ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়।