ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন । ২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার অব্যাহত থাকবে রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীতে আয়োজিত এইচএসবিসি এক্সপোর্ট এক্সিল্যান্স অ্যাওয়ার্ড ২০২৫ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ তথ্য দেন।
তিনি আরও বলেন, এই সিদ্ধান্ত প্রমাণ করে যুক্তরাজ্য দীর্ঘমেয়াদে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে আগ্রহী। ভবিষ্যতে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা আরও বাড়াতে যুক্তরাজ্য প্রতিশ্রুতিবদ্ধ বলেও মন্তব্য করেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার।