জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের লড়াকু যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদি আর নেই। গত বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে নির্বাচনি প্রচারের সময় আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে মাথায় গুরুতর আঘাত পান হাদি। টানা ছয়দিন মৃত্যুর সঙ্গে লড়ে হার মানলেন এই সাহসী তরুণ নেতা। হাদির আকস্মিক মৃত্যুতে স্তব্ধ হয়ে পড়েছে পুরো দেশ। শোকের ছায়া নেমে এসেছে দেশের শিল্পাঙ্গনেও। হাদির মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিকমাধ্যমে আবেগঘন পোস্ট দিয়ে শোক ও প্রতিবাদ জানিয়েছেন দেশের জনপ্রিয় তারকারা।
অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ওসমান হাদির একটি ছবি প্রকাশ করে নিজের শ্রদ্ধা জানিয়েছেন।