[Daily Crisis BD]
মিডিয়া অ্যাক্টিভিস্ট ও সম্পাদক জহিরুল ইসলাম বলেছেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধকে পুঁজি করে কোনো ধরনের চেতনা-ব্যবসা আর গ্রহণযোগ্য হবে না। তিনি মনে করেন, স্বাধীনতার ইতিহাসকে রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করে বিভাজন তৈরি করা দেশ ও সমাজের জন্য ক্ষতিকর।
এক বিবৃতিতে জহিরুল ইসলাম বলেন, “নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে দল-মত নির্বিশেষে দেশের জন্য নিঃস্বার্থভাবে কাজ করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা মানে কেবল অতীত স্মরণ নয় এর মূল শিক্ষা হলো ন্যায়বিচার, স্বচ্ছতা, জবাবদিহি ও সার্বভৌমত্ব রক্ষা।”
তিনি আরও বলেন, যারা মুক্তিযুদ্ধের চেতনাকে বিক্রির পণ্য বানিয়ে ব্যক্তিগত বা গোষ্ঠীগত সুবিধা আদায় করতে চায় এবং যারা বিদেশি স্বার্থের সঙ্গে আপস করে দেশের সিদ্ধান্তে প্রভাব ফেলতে তৎপর—তাদের কর্মকাণ্ড গণতান্ত্রিক মূল্যবোধ ও জাতীয় স্বার্থের পরিপন্থী।
জহিরুল ইসলামের মতে, দায়িত্বশীল রাজনীতি ও নিরপেক্ষ সাংবাদিকতার মাধ্যমে ইতিহাসের মর্যাদা রক্ষা করতে হবে। “চেতনার নামে বিভাজন নয়, বরং নীতি, কর্ম ও ফলাফলের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হব
বিবৃতিতে তিনি নাগরিক সমাজ, গণমাধ্যম ও রাজনৈতিক নেতৃত্বের প্রতি আহ্বান জানান স্বচ্ছতা ও জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে নতুন বাংলাদেশের পথে ঐক্যবদ্ধভাবে কাজ করার।