কেশবপুর (যশোর), প্রতিনিধি:
জনগণের দোরগোড়ায় রাজনীতির সুফল পৌঁছে দেওয়া এবং স্থানীয় সমস্যা সরাসরি শুনে সমাধানের উদ্যোগ নিতে কেশবপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে এক প্রাণবন্ত উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও জননেতা ড. শফিকুল ইসলাম মাসুদ। এ সময় তিনি স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে খোলামেলা আলোচনা করেন।
উঠান বৈঠকে ড. মাসুদ বলেন, “রাজনীতি তখনই অর্থবহ হয়, যখন তার সুফল সাধারণ মানুষের জীবনে সরাসরি পৌঁছে যায়। জনগণের কথা শোনা এবং তাদের প্রয়োজন অনুযায়ী পরিকল্পনা গ্রহণ করাই আমাদের লক্ষ্য।”
স্থানীয় বাসিন্দারা শিক্ষা, স্বাস্থ্যসেবা, রাস্তাঘাট উন্নয়ন ও কর্মসংস্থানের মতো বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। ড. মাসুদ মনোযোগসহকারে এসব বিষয় শোনেন এবং পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন।
বৈঠকে অংশগ্রহণকারী সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও ভালোবাসা প্রমাণ করে—তারা পরিবর্তন, উন্নয়ন ও জনবান্ধব রাজনীতির প্রত্যাশা করে।
শেষে বিপ্লব ও সংহতির এই পথচলায় সকলের দোয়া ও সমর্থন কামনা করেন ড. শফিকুল ইসলাম মাসুদ।