কাতার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে, কাতারের সাবেক আমির এবং বর্তমান আমিরের পিতা শেখ হামাদ বিন খলিফা আল থানি ৭৪ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন।
আজ রোববার ১২ জুলাই সকালে তাঁর মৃত্যুর বিষয়টি কাতারের রাষ্ট্রীয় প্রশাসনিক কার্যালয় আমিরি দিওয়ান একটি আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে নিশ্চিত করেছে।
তিনি ১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত দীর্ঘ ১৮ বছর কাতার শাসন করেন। ২০১৩ সালে তিনি তাঁর চতুর্থ পুত্র ও বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে স্বেচ্ছায় ক্ষমতা হস্তান্তর করেন।
তাঁর শাসনামলে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (LNG) উৎপাদনের অভূতপূর্ব প্রসারের মাধ্যমে কাতার বিশ্বের অন্যতম শীর্ষ ধনী রাষ্ট্রে পরিণত হয়।
তাঁর হাত ধরেই বিশ্বখ্যাত গণমাধ্যম নেটওয়ার্ক আল জাজিরা Al Jazeera প্রতিষ্ঠিত হয় এবং ২০২২ সালের ফিফা বিশ্বকাপ আয়োজনের গৌরবময় অর্জনটি সম্পন্ন হয়।