রাজবাড়ী সদর উপজেলার ৭নং শহীদ ওহাবপুর ইউনিয়ন ছাত্রদল ও শহীদ ওহাবপুর ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে আয়োজিত “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট-২০২৬”-এর ফাইনাল খেলা আজ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, প্রতিমন্ত্রী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, “তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা, সংস্কৃতি ও নৈতিক শিক্ষার সমন্বিত চর্চা প্রয়োজন। একটি সুস্থ, মানবিক ও মাদকমুক্ত বাংলাদেশ গঠনে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
রাজবাড়ী সদর উপজেলার ৭নং শহীদ ওহাবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় বি এন পির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং ক্রীড়াপ্রেমী বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।
শেষে প্রধান অতিথি বিজয়ী ও রানার-আপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন।