৭ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের আহূত ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুরের লংমার্চ বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর উদ্যোগে এক প্রস্তুতি সভা কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে গতকাল মহানগরীর বারিধারাস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
প্রস্তুতি সভায় বিভাগ ভিত্তিক পরিকল্পনা প্রণয়ন ও দায়িত্ব বণ্টন করা হয়।সভাপতির বক্তব্যে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন,জামায়াতসহ ১১ দলের গণভোটের গণরায় বাস্তবায়নসহ ৭ দফা দাবি সরকার যত দ্রুত মেনে নিবে ততই কল্যাণকর হবে।না হয় এদেশের জনগণকে সংগঠিত করে তার বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে।তিনি লং মার্চ বাস্তবায়নে নগরবাসীর সহযোগিতা কামনা করেন।