ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল পোস্টে জানান, ইরানের সঙ্গে চূড়ান্ত শান্তি চুক্তিতে পৌঁছাতে হলে সৌদি আরব, কাতার ও পাকিস্তানকে “বাধ্যতামূলকভাবে” এবং অবিলম্বে আব্রাহাম অ্যাকর্ডসে স্বাক্ষর করতে হবে।
সংবাদমাধ্যম অ্যাক্সিওসের (Axios) প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প যখন ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার প্রসঙ্গ তোলেন, তখন লাইনজুড়ে তীব্র নীরবতা নেমে আসে, যা কাতার ও সৌদি আরবের অস্বস্তি ও পরোক্ষ বিরোধিতাকে স্পষ্ট করে।
ট্রাম্প হুশিয়ারি দিয়েছেন যে, যারা এই চুক্তি সই করবে না, তারা ইরানের সাথে হওয়া মার্কিন চুক্তির অংশ হতে পারবে না এবং একে তাদের “খারাপ উদ্দেশ্য” হিসেবে গণ্য করা হবে।