প্রকাশ , ০১ এপ্রিল ২০২৬
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ এলাকায় একটি ড্রোন হামলায় একজন বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। গালফ নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ফুজাইরাহর আল রিফা এলাকার একটি ফার্মে কাজ করছিলেন নিহত ব্যক্তি। হামলার সময় ড্রোনটি ভূপাতিত হলে ধ্বংসাবশেষ এসে আঘাত করে ওই বাংলাদেশির ওপর।
দেশটির কর্তৃপক্ষ এখনও নিহতের নাম পরিচয় প্রকাশ করেনি। ঘটনাস্থলে তারা উপস্থিত থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং আশেপাশের এলাকার নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করছে।
সরকারি সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ওপর গুরুত্ব দিতে কর্তৃপক্ষ সতর্ক করেছেন। তারা জানিয়েছেন, যাচাইবিহীন খবর বা গুজব ছড়িয়ে দিলে জনসাধারণের মধ্যে অপ্রয়োজনীয় আতঙ্ক সৃষ্টি হতে পারে।