ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের প্রধান মাহদি আল-মাশাত ইরাকের ভূখণ্ড থেকে মার্কিন ও আন্তর্জাতিক জোটের সামরিক বাহিনী প্রত্যাহারের প্রক্রিয়া সম্পন্ন হওয়াকে একটি ঐতিহাসিক অর্জন ও বড় ধরনের জাতীয় বিজয় হিসেবে অভিহিত করেছেন এবং ইরাকের জনগণ ও সরকারকে অভিনন্দন জানিয়েছেন।
ইরাকি প্রতিরোধ আন্দোলনের শহীদ ও যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আল-মাশাত জোর দিয়ে বলেন যে, দুই দশকেরও বেশি সময় ধরে চলা বিদেশি সামরিক উপস্থিতি ও হস্তক্ষেপের অবসান হলো দেশের পূর্ণ সার্বভৌমত্ব ও স্বাধীনতা পুনরুদ্ধারের লক্ষ্যে ইরাকি জনগণের প্রতিরোধ ও অবিচল দৃঢ়তারই ফসল।