মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, ২০২৬ সালের শেষ নাগাদ ইসরায়েলকে বছরে প্রায় ৪০০ কোটি ডলারের মার্কিন সহায়তা দেওয়া বন্ধ করা হবে।
৩ নভেম্বর ফক্স নিউজের Fox & Friends অনুষ্ঠানে টেলিফোন সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। তবে, ইসরায়েলের কাছে অস্ত্র কেনার সুযোগ থাকবে; তারা যা চাইবে, তা-ই তাদের দেওয়া হবে।
ইসরায়েল এখন অর্থনৈতিকভাবে শক্তিশালী এবং মার্কিন সহায়তার প্রয়োজন নেই এ বিষয়ে আমরা ‘বিবি’ নেতানিয়াহুর সঙ্গে একটি সমঝোতায় পৌঁছেছি।
বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে ২০১৯–২০২৮ মেয়াদের ১০ বছরের সামরিক সহায়তা চুক্তি রয়েছে। এর আওতায় বছরে ৩.৮ বিলিয়ন ডলার সামরিক সহায়তার কথা রয়েছে।
ট্রাম্পের ঘোষণাটি বাস্তবায়িত হলে নির্ধারিত সময়ের আগেই এই সহায়তা বন্ধের প্রশ্ন উঠবে। তবে চুক্তি কীভাবে পরিবর্তন করা হবে, তা এখনো পরিষ্কার নয়।
এটি যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ সম্ভাব্য পরিবর্তন। তবে সামরিক সহায়তা বন্ধ হলেও অস্ত্র বিক্রি অব্যাহত রাখার কথা বলেছেন ট্রাম্প। তাই একে ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পর্ক সম্পূর্ণ বিচ্ছিন্ন হওয়া বলা যাবে না।