জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছাড়া জুলাই সনদে স্বাক্ষর করেছে সকল রাজনৈতিক দল। বিএনপি-জামায়াতসহ অন্যন্যা রাজনৈতিক দলের নেতাদের সাথে নিয়ে বিকেল ৫টা ৫ মিনিটে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জুলাই সনদ স্বাক্ষর করেন।
শুক্রবার বিকেল জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর হয়। এ সময় ২৫টি দল স্বাক্ষর করেন।
এর আগে জুলাই সনদে স্বাক্ষর অনুষ্ঠান মঞ্চে উঠেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূস। অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন এনসিপি ছাড়া অন্য রাজনৈতিক নেতারা। ৎ
মঞ্চে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকনকে দেখা গেছে।
প্রধান উপদেষ্টার সঙ্গে মঞ্চে উঠতে দেখা গেছে- আইন উপদেষ্টা আসিফ নজরুল, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও জাতীয় ঐকমত্য কমিশনের সহ–সভাপতি আলী রীয়াজ।
এর আগে বৃষ্টি উপেক্ষা করে অনুষ্ঠানস্থলে আসতে শুরু করেন রাজনীতিবিদ, কূটনীতিক ও জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়করা।