ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ শামীম কায়সার, এমপি ঢাকার ৪ নিউ ইস্কাটন রোডে অবস্থিত ওয়াক্ফ প্রশাসকের কার্যালয় পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে ওয়াক্ফ প্রশাসক (সচিব) জনাব সাফিজ উদ্দিন আহমেদ মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান এবং একটি স্মারক উপহার প্রদান করেন।
মাননীয় প্রতিমন্ত্রী ০৮ তলা বিশিষ্ট ওয়াক্ফ ভবন পরিদর্শন শেষে ভবনটি দ্রুত উর্ধ্বমুখী সম্প্রসারণের প্রয়োজনীয় প্রশাসনিক ও নির্মাণ কার্যক্রম শুরু করার বিষয়ে ওয়াক্ফ প্রশাসককে দিকনির্দেশনা প্রদান করেন।