সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর সেখানকার শিক্ষা কার্যক্রমে বড় পরিবর্তন আনা হয়েছে। নিরাপত্তার স্বার্থে এবং শিক্ষার্থীদের ঝুঁকিমুক্ত রাখতে রিয়াদের সব স্কুলে সরাসরি ক্লাস বন্ধ করে এক সপ্তাহের জন্য ভার্চুয়াল বা অনলাইন ক্লাস চালুর নির্দেশ দিয়েছে সৌদি শিক্ষা মন্ত্রণালয়।
সৌদি কর্মকর্তাদের মতে, এই হামলায় ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হয়েছেন।